মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

মাশরাফির সঙ্গে সাক্ষাৎ করবেন মার্টিনেজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৪ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত


সোমবার বাংলাদেশ সফরে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সংক্ষিপ্ত সফরে তার স্পন্সর প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চারের এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে নেক্সট ভেঞ্চার।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। যেমনটা জানিয়েছেন ভারতীয় স্পোর্টস প্রমোটর কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত। তিনিই মূলত মার্টিনেজকে নিয়ে আসছেন ভারত ও বাংলাদেশ সফরে।

ঢাকার সংক্ষিপ্ত সফর আবার ভারতের বিমান ধরবেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন। সেখানে আগামী ৪ ও ৫ জুলাই একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

আরো পড়ুন:অশান্ত ফ্রান্সে ‘শান্তির ডাক’ এমবাপ্পের

মার্টিনেজকে কলকাতা ও ঢাকা আনছেন কলকাতার স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। সংবাদমাধ্যমে শতদ্রু দত্ত বলেন, 'আমস্টারডাম থেকে আগামীকাল (সোমবার) ভোর সাড়ে ৫টায় ঢাকায় পৌঁছাবেন মার্টিনেজ। এরপর হোটেলে কিছুটা সময় বিশ্রাম নেবেন। দুপুরের দিকে পৌনে এক ঘণ্টার জন্য কোম্পানির অফিসপরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। এরপরই বাংলাদেশ ত্যাগ করবেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এ গোলরক্ষক।' বাংলাদেশে ১১ ঘণ্টার মতো থেকে বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা থেকে উড়ে যাবেন কলকাতায়।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250