বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র *** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক *** ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক

মাঝ রাতে যে ছবি শেয়ার করতে বাধ্য হলেন বিগ বি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

অমিতাভ বচ্চন বলিউডে বিগ "বি" নামে পরিচিত। "বিগ" শব্দটি তার জীবনের চেয়ে বড় ব্যক্তিত্ব, পর্দায় উপস্থিতি এবং হিন্দি সিনেমায় তার অতুলনীয় অবদানকে বোঝায়। 

অনেক বর্ষীয়ান অভিনেতাই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখলেও অমিতাভ বচ্চনের ক্ষেত্রে তেমনটা একেবারেই নয়। প্রবীণ অভিনেতা ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছেন, যা আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (এআই) দিয়ে তৈরি। অমিতাভকে এই ফটোতে অনেকটাই তরুণ লাগছিল। ক্যাপশনে লিখলেন, ‘এআই জিন্দাবাদ’!

অমিতাভের এই পোস্টে কমেন্ট করে একজন লিখলেন, ‘স্যার আপনি এমনিতে এর থেকে সুন্দর দেখতে।’

খুব জলদি অমিতাভকে দেখা যাবে রজনীকান্তের সঙ্গে থ্যালাইভি ১৭০-তে। ৩৩ বছর পর পুনরায় দুজন কাজ করবেন একই সিনেমায়। শ্যুটের প্রথম দিনে ম্যাগনিফাইং গ্লাসে নিয়ে তোলা ফোটো শেয়ার করে লেখেন, ‘এই মুহূর্তটাকে ম্যাগনিফাই করার চেষ্টা করছি। ৩৩ বছর পরে থ্যালাইভারের সঙ্গে। রজনীকান্তের সঙ্গে প্রথম দিনের শ্যুট।’

আরো পড়ুন: সানি দেওলের যে গোপন কথা ফাঁস করলেন করণ

এছাড়াও অমিতাভকে জলদিই দেখা যাবে কলকি সিনেমায়, যাতে রয়েছেন প্রভাস আর দীপিকা পাড়ুকোন। 

আপাতত কেবিসির শ্যুট নিয়েও বড় ব্যস্ত রয়েছেন বিগ বি। কদিন আগে ৮১ বছরে পা দিলেন বলিউডের সুপারস্টার। যদিও কাজ করে যাচ্ছেন তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে।

সোম থেকে শুক্রবার পর্যন্ত, রাত ৯টায় সোনি টিভিতে সম্প্রচারিত হয় কৌন বনেগা ক্রোড়পতি। সোনি লিভ অ্যাপে যে কোনও সময় দেখা যায় এই গেম শো। 

এসি/ আই.কে.জে


ছবি শেয়ার বিগ বি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250