রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আলি রেজা আরাফি *** সাইপ্রাসের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান *** নিজ দপ্তরেই মারা যান খামেনি, কখন মৃত্যু হয়—জানাল ইরান *** খামেনিকে হত্যা: বিক্ষোভে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে শোকের মাতম *** ৫ জেলার ডিসি প্রত্যাহার *** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি

ভোট দিয়ে ছেলের কাঁধে বাড়ি ফিরলেন ১০৫ বছর বয়সী সোবহান বেপারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

সোবহান বেপারীর বয়স এখন ১০৫ বছর। বয়স বেড়ে যাওয়ায় অনেকটাই হারিয়ে ফেলেছেন চলাচলের ক্ষমতা। চলাচলের জন্য প্রয়োজন হয় অন্যের সাহায্য।

তাই জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সাহায্য নিতে হয়েছে ছেলে নূরু মিয়া বেপারীর। ভোট দেওয়া হলে ছেলের কাঁধে ভর দিয়েই বাড়ি ফিরেছেন তিনি।

রোববার (৭ই জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মাইজপাড়া ইউনিয়নের ১৬ নং পালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

আরো পড়ুন : ‘নির্বাচন নিয়ে দেশের কোথাও শঙ্কা নেই’

সোবহান বেপারী মাইজপাড়া ইউনিয়নের জপসা এলাকার মৃত সাকিম আলী বেপারীর ছেলে। তার পরিবারে স্ত্রী জমিলা বেগমসহ ৪ ছেলে ও ২ মেয়ে আছে।

সোবহান বেপারীর ছেলে নূরু মিয়া বেপারী বলেন, ‘বাবার বয়স হয়ে যাওয়ায় একা একা চলাফেরা করতে পারেন না। বাড়িতে আমার স্ত্রী ও ছেলে-মেয়েরা দেখাশোনা করেন। ভোটের কথা শুনে বাবা ভোট দিবেন বললেন তাই ভোট দিতে নিয়ে এসেছি।’

সোবহান বেপারি বলেন, ‘জানি না আল্লাহ কতো দিন বাঁচিয়ে রাখে। জীবনের শেষ সময়ে এসে ভোট দিতে পেরে ভীষণ ভালো লাগছে। খুব ভালোভাবেই ভোট দিয়েছি।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মুজাম্মেল হাওলাদার জানান, সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর করে ঘটনা ঘটেনি। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা আছে ৩ হাজার ৭০৫।

এস/ওআ


ছেলের কাঁধ সোবহান বেপারী ১০৫ বছর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250