বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ভুল স্বীকার তানজিম সাকিবের, বিসিবির সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৩ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ক্রিকেটার তানজিম হাসান সাকিব। ছবি : সংগৃহীত

ফেসবুক আইডিতে নারীদের নিয়ে ‘বিতর্কিত’ পোস্ট দেয়ায় জাতীয় দলের ক্রিকেটার তানজিম হাসান সাকিবকে তলব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সেখানে নিজের ভুল স্বীকার করেছেন এই পেসার। ভবিষ্যতে এমন ভুল আর না করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি'র ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। মিরপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এই উর্ধ্বতন কর্মকর্তা।

আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই আলোচনায় তরুণ পেসার তানজিম হাসান সাকিব। এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। স্বাভাবিকভাবেই তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছিলেন ২০ বছর বয়সী এই পেসার। 

তবে গত কয়েক দিনে পুরনো কিছু ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তরুণ এই ক্রিকেটার। নারী বিদ্বেষী মন্তব্যকে কেন্দ্র করে তানজিম সাকিবকে দল থেকে বাদ দেওয়ারও দাবি তুলছেন কেউ কেউ। বিসিবির তরফেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।

এরই প্রেক্ষিতে গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অপারেশন্স থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তার সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে, এ ব্যাপারে তার বক্তব্য হচ্ছে- কাউকে আঘাত করার উদ্দেশে এরকম পোস্ট দেওয়ার কথা না। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকেই দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে না। এটা দেওয়ার পর কারও আঘাত যদি লেগে থাকে, সেজন্য সে দুঃখিত।

ক্রিকেট অপারেশন্স প্রধান আরো বলেন, সে বলেছে আমি দুঃখিত। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন এমন পোস্ট না দেওয়া হয়। সে বলেছে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে। সে যেহেতু ভুল স্বীকার করেছে। সে একটা বড় কথা বলেছে- সে নারী বিদ্বেষী নয়। সে বলেছে আমার মাই তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হতে পারি। (সে কোনো ধ্যানধারণার অনুসারী, তার মানসিকতা কেমন) অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করব।

আরো পড়ুন: আমি ইসলাম মেনে চলার চেষ্টা করি : তানজিম সাকিব

ভবিষ্যতে এমন কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জালাল বলেন, তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে তরুণ ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এসকে/ 

ভারত এশিয়া কাপ অভিষেক বিসিবি তানজিম হাসান সাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250