শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

বাংলালিংক রিচার্জে নগদ নিয়ে এলো ১ টাকার অফার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

বাংলালিংক ব্যবহারকারীদের জন্য রিচার্জে এক টাকার অফার নিয়ে এসেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এ অফারে নগদ থেকে বাংলালিংক নম্বরে ৬৪ টাকা রিচার্জ করলে প্রতি ঘণ্টায় প্রথম ৩০০ জন গ্রাহক ৬৩ টাকা ক্যাশব্যাক পাবেন।

এ ছাড়া এই ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সর্বোচ্চ টাকা রিচার্জকারী গ্রাহককে দেওয়া হবে একটি স্মার্টফোন। ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করতে মোবাইল রিচার্জে এই অফার নিয়ে এসেছে নগদ। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নগদ থেকে বাংলালিংক নম্বরে রিচার্জ করে এই ক্যাশব্যাক সুবিধা গ্রহণ করা যাবে। ক্যাশব্যাকটি পেতে অফার চলাকালীন নিজের বা অন্যের বাংলালিংক প্রিপেইড বা পোস্টপেইড নম্বরে নগদ অ্যাপ অথবা ইউএসএসডি-এর মাধ্যমে ৬৪ টাকা রিচার্জ করতে হবে এবং প্রতি ঘণ্টায় প্রথম ৩০০ জন দিনে মোট ৯০০ জন রিচার্জকারী ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন।

ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সর্বোচ্চ পরিমাণের রিচার্জকারী (একজন) পাবেন আকর্ষণীয় একটি স্মার্টফোন। একটি এসএমএস-এর মাধ্যমে মনোনীত বিজয়ীদের অবহিত করা হবে ও নগদ লিমিটেড-এর অফিসিয়াল ফেইসবুক পেইজে বিজয়ী তালিকা (ছবিসহ) প্রকাশ করা হবে।

ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, ‘নগদ চায় যে, দেশের যত বেশি সম্ভব মানুষ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠুক। তারা মোবাইল রিচার্জের মতো দৈনন্দিন কাজে মোবাইল আর্থিক সেবা ব্যবহার করুক, সেজন্যই দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংক-এর সঙ্গে এ অফার নিয়ে এসেছে নগদ।’

নগদ জানিয়েছে যে, এ ক্যাম্পেইন বা অন্যকোনো কারণে নগদের কোনো কর্মকর্তা গ্রাহকের কাছে পিন নম্বর বা ওটিপি চাইবেন না। নগদের কোনো প্রতিনিধি ফোন করে গ্রাহককে কোনো লেনদেন বা রিচার্জ করতে বলেন না।

সংবাদ বিজ্ঞপ্তি।


বাংলালিংক নগদ’ অফার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250