শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘পায়ের তলায় মাটি নাই’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অস্কারের ৯৬তম আসরে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে ‘পায়ের তলায় মাটি নাই’। প্রতিযোগিতায় মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্রটি লড়বে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে।

অস্কারে এই বিভাগে ছবি মনোনয়নের আহ্বান করা হলে মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’ ও মাশরুর পারভেজ পরিচালিত ‘গোয়িং হোম’ ছবি দুটি জমা পড়ে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ছবি দুটি দেখে ৯৬তম অস্কার বাংলাদেশ কমিটি। এরপর ‘পায়ের তলায় মাটি নাই’ ছবিটিকে চূড়ান্ত করে।

‘পায়ের তলায় মাটি নাই’ ছবিটি প্রযোজনা করেছেন নির্মাতা ও প্রযোজক আবু শাহেদ ইমন। বক্স অফিস নিবেদিত ও গল্পরাজ্য ফিল্মসের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রে সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশনস। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চিসহ অন্যরা। এর আগে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। 

আরো পড়ুন: সিনেমা দেখে মিমকে স্বর্ণ উপহার দিলেন ভক্ত

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার।

গত আসরে এই বিভাগে মনোনীত হয়েছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’।

এসি/ আই. কে. জে/ 



অস্কার পায়ের তলায় মাটি নাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250