বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

ফেসবুকে কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দিলেও সেখানে সুবাতাস পাননি ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাজির হয়েছেন রাজনীতির মাঠে। এবার দেখা গেল তিনি ফেসবুকে হুমকি দিয়েছেন। আবার যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারিও করলেন।

গতকাল শনিবার (২রা ডিসেম্বর) রাত প্রায় ১১টার দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি একটি রহস্যজনক পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘যেটা খবর পেলাম সেটা যদি সত্যি হয়, তাহলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। যুদ্ধ ঘোষণা হবে কালকে।’

 তবে এসব তিনি কাকে বললেন তা সেই পোস্টে স্পষ্ট করেননি অভিনেত্রী।

 আরো পড়ুন: 'এক নারীকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা যান নির্মাতা তৈমুর'

বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেন তিনি। মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেন। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পাননি এই নায়িকা। 

এসি/ আই. কে. জে/



মাহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250