বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ফুলব্রাইট বৃত্তির জন্য আবেদনের সুযোগ ১৫ জুলাই পর্যন্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট’ (এফএলটিএ) প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের ফুলব্রাইট প্রোগ্রামটি বেশ জনপ্রিয়।

দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তায় ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) এই প্রোগ্রাম পরিচালনা করে।

আরো পড়ুন: এসএসসির ফল জুলাইয়ের শেষ সপ্তাহে

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ইংরেজি, আমেরিকান স্টাডিজ, ইংরেজি সাহিত্য, বাংলা ভাষা বা এ-সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক হতে হবে। তবে শিক্ষকতার অভিজ্ঞতা সাত বছরের বেশি হওয়া চলবে না।

বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা টোয়েফলে ৮০ স্কোর অথবা আইইএলটিএসে ৭.০ স্কোর থাকতে হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে। 

এসি/ আইকেজে 



ফুলব্রাইট বৃত্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250