শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রবাসীদের সঙ্গে সময় কাটাবেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৬ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ও মালয়েশিয়া প্রবাসীদের সঙ্গে সময় কাটাবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দিনক্ষণ চূড়ান্ত। দুটি শোতে অংশ নিতে বিদেশে পাড়ি জমাবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। 

অপু বলেন, ‘প্রবাসে যেসব ভাইবোনেরা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছেন, তাদের বিনোদন দিতে পারব ভাবলে আনন্দ হয়। আমি সব সময় বিদেশে শোগুলো উপভোগ করি। এবারে যাচ্ছি সিঙ্গাপুর ও মালয়েশিয়া। সিঙ্গাপুর যাব জুনের ৩ তারিখ। আর ৪ জুন দেখা হবে মালয়েশিয়ার ভাইবোনদের সঙ্গে।’

প্রবাসীদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘সবাই রেডি থাকবেন দেখা হবে, হবে অনেক নাচ গান সঙ্গে থাকব আমি।’

আরো পড়ুন: নতুন গান নিয়ে আসছেন অভিনেত্রী স্বাগতা 

জানা গেছে, বাংলাদেশি কনসার্ট নামের একটি আয়োজনের হয়ে দুই দেশের দুটি শোতে পারফর্ম করবেন এই নায়িকা। অপু ছাড়াও এ দুটি কনসার্টে থাকতে পারেন দেশের আরও কিছু শিল্পী।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে অপুর নতুন সিনেমা ‘ট্র্যাপ’। এছাড়াও বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘লাল শাড়ি’ ও ‘ছায়াবৃক্ষ’ নামে দুটি সিনেমাও মুক্তি পাবে শীঘ্রই। এর মধ্যে ‘লাল শাড়ি’ দিয়ে প্রযোজনায় নাম লিখিয়েছেন এই নায়িকা। এখানে তার নায়ক সাইমন সাদিক। ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় অপুর বিপরীতে দেখা যাবে নায়ক নিরবকে।

এসি/আইকেজে 

 

 

আরো পড়ুন: নতুন গান নিয়ে আসছেন অভিনেত্রী স্বাগতা 

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250