বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

পোশাকে স্নিগ্ধ শরৎ বরণ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রকৃতিতে এখন এই রোদ এই বৃষ্টির খেলা চললেও ঋতু কিন্তু শরৎ। বাংলা ক্যালেন্ডারের নিয়ম মেনেই বর্ষার সমাপ্তিতে উঁকি দেয় শরৎকাল। আকাশে শিমুল তুলার মতো অবিরাম আনন্দে ভাসতে থাকে সাদা মেঘের খেয়া।

আর বাঙালি বরাবরই উৎসবপ্রিয় জাতি। ছয়টি ঋতুর সব কটিই আমরা বরণ করতে ভালোবাসি। নতুন পোশাক আর অনুষঙ্গে সাজাই নিজেদের।

রবীন্দ্রনাথের গানে যেমন বিদেশিনীকে শারদপ্রাতে...দেখার মুগ্ধতা দেখা যায়, তেমনি শরৎ শব্দটি স্নিগ্ধ হয়ে ওঠে সাদা-নীল, শিউলি ফুলের সাদা ও উজ্জ্বল কমলা রঙে।

এখন শরতকে বরণ করা মানে উদযাপন। শরতকে বরণের ক্ষেত্রে পোশাক বাছাই করা জরুরি। কারণ হাজার ব্যস্ত হলেও এই ঋতুতে একটু ঘোরার সুযোগ বের করে নেওয়া যায়। শরতেই খুঁজে নেওয়া যায় স্বস্তির বার্তা।

শরতে যদি নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান তাহলে পোশাকে কিছু পরিবর্তন আনতে পারেন। দেখবেন ঋতুর সঙ্গে নিজের রুপবদলে ইতিবাচক একটি পরিবর্তন আসছে। 

শরতে পোশাক বাছাই করলে প্রকৃতির কোলঘেঁষে যাওয়াই ভাল। তবে এই প্রকৃতি সবুজ বা ঘন নিবিড় বন নয়। এই প্রকৃতি মাথার ওপর চড়ুইয়ের আঁকাবাকা আকাশ। তাই নীল ও সাদার সমন্বয়ে পোশাক বাছাই করাই শ্রেয়।

আরো পড়ুন: বর্ণিল নকশায় পূজার পোশাক

পোশাকে প্যাস্টেল জাতীয় রঙ কেন যেন শরতে অনেক সুন্দর দেখায়। এমনকি শরতে শিউলি বকুলের কমলাভ রঙের পোশাক গড়ে নিতে পারলে কত সুন্দর লাগবে তা ভাষায় প্রকাশ করা কঠিন।

এই শরতেই আসছে শারদীয় দুর্গাপূজা। তাই প্রস্তুতিও সেভাবে করা চাই। নীল-সবুজ শেডের পাশাপাশি সাদা-লাল পোশাকের চাহিদা থাকে তুঙ্গে। রঙ নিয়ে সাদামাটা বৈচিত্র্যে রাঙিয়ে তুলুন আপনার শরৎ। 

শরতের প্রকৃতি, শরতের আবহাওয়া প্রতিটি দিনে এনে দিতে পারে স্নিগ্ধতা, একটু একটু আনন্দ। আজ বা কাল—কোনো এক শারদপ্রাতে ঘাসে থাকা হালকা শিশিরে পা ভিজিয়ে, স্বচ্ছ নীল আকাশ দেখে মনে একটু স্নিগ্ধতার ছোঁয়া লাগিয়ে শরতের উদযাপন ভালোভাবেই করা যায়। সেক্ষেত্রে পোশাকই আপনার সবচেয়ে প্রিয় সঙ্গী। 

এসি/ আই. কে. জে/ 


স্নিগ্ধ শরৎ বরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250