বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম দিনের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৫ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্বের গড় তাপমাত্রা ১৭ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছে। যা ২০১৬ সালের আগস্ট মাসের রেকর্ড ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস সংস্থা ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন (এনসিইপি) বরাদ দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

১৯৭৯ সালে তাপমাত্রা ও আবহাওয়ার খবর রাখতে স্যাটেলাইট মনিটরিং রেকর্ড শুরু হয়। এই রেকর্ডের তথ্য অনুযায়ী, সোমবার (৩ জুলাই) তাপমাত্রা আগের সব দিনের রেকর্ড ভেঙেছে।

এছাড়া বিশেষজ্ঞদের ধারণা, ১৯ শতকের শেষ দিকে যখন আবহাওয়ার যান্ত্রিক রেকর্ড শুরু হয়— তার পর থেকে ২০২৩ সালের ৩ জুলাই সবচেয়ে উত্তপ্ত দিন ছিল।

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তীব্র গরম পড়েছে। চীনের ওপর দিয়ে বইয়ে যাচ্ছে ভয়াবহ তাপ প্রদাহ। দেশটির কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়েছে। অপরদিকে উত্তর আফ্রিকার মানুষ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে দেখেছেন।

এমনকি অ্যান্টার্টিকা, যেখানে বর্তমানে শীতকাল চলছে, সেখানে তাপমাত্রা বেশি প্রত্যক্ষ করা যাচ্ছে।

ওআ/

উষ্ণতম রেকর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250