রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

পুরনো বিছানার চাদর দিয়ে বানিয়ে ফেলুন নানারকম জিনিস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

রং চটে গেছে, এদিক ওদিক ছিঁড়েও গেছে। এমন বিছানার চাদর রেখে কী কাজ! উপায় না পেয়ে ফেলেই দিলেন। কিন্তু জানেন কি, পুরনো চাদর দিয়ে এমন অনেক কিছু বানাতে পারবেন, যা কিনা দারুণ কাজে লাগবে! জেনে নিন এমন কিছু চমৎকার আইডিয়া। 

১) আজকাল কাপড়ের থলে বা ব্যাগের চল বেড়েছে। শপিং মলে গেলেই ব্যাগের জন্য আলাদা দাম দিতে হয়। তাই পুরনো বিছানার চাদর দিয়ে দিব্যি ব্যাগ বানিয়ে নিন। নিজে না পারলে দর্জির কাছেও যেতে পারেন।

২) চাদরের কিছুটা অংশ গোল বা চৌকো করে কেটে নিন। আর তা নিয়ে অনায়াসে বানিয়ে ফেলুন টেবিল ক্লথ। এক্ষেত্রে ব্যবহার করুন চাদরের নকশার জায়গাটা।

আরো পড়ুন : স্ত্রীর কথা শুনে চলা পুরুষদের রোগের ঝুঁকি কম থাকে

৩) আজকাল গোলাকার, ছোটমাপের কার্পেট বা গালিচার চল বেড়েছে। বাজারে এর দামও প্রচুর। পুরনো বিছানার চাদর দিয়ে বানিয়ে ফেলতে পারেন কার্পেট। এক্ষেত্রে ব্যবহার করুন চাদরের নকশার অংশ। দর্জিকে দিয়ে ভাল করে সেলাই করিয়ে নিন। কার্পেটের তলায় ব্যবহার করুন রাবার । 

৪) তবে শুধু অন্দরসজ্জার জন্য নয়, ইচ্ছে করলে পোশাকও বানাতে পারেন পুরনো চাদর দিয়ে। অনেকটা র‌্যাপারের মতো পোশাকও বানাতে পারেন। তবে এক্ষেত্রে একটু সচেতন থাকুন ।বাড়িতে পরার ক্ষেত্রেই এরকম পোশাক ব্যবহার করুন।

সূত্র : আনন্দবাজার 

এস/এইচআ/ 

পুরনো বিছানার চাদর নানারকম জিনিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250