রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

পিকেকে ছেড়ে এবার টম ক্রুজকে সঙ্গী করছেন শাকিরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা স্পেনিশ ফুটবলার পিকের সঙ্গে ১১ বছরের সম্পর্কের ইতি টেনেছিলেন গত বছরের মাঝামাঝিতে। ২০১০ বিশ্বকাপের গান গাইতে গিয়ে পরিচয় হয়েছিল পিকের সঙ্গে । সে সম্পর্কের শেষ তিক্ততায়। পিকের অবিশ্বস্ততার কারণে তাঁর সঙ্গে সম্পর্ক আর টিকিয়ে রাখতে রাজি নন শাকিরা।

জানা যায়, ফুটবল তারকার পরকীয়ার কারণেই নাকি এমন সিদ্ধান্ত। প্রেমিকা থাকতেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন পিকে। সেই পরকীয়ার খবর সামনে চলে আসার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেন এই যুগল।

পিকের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে অবসাদে ভুগেছেন শাকিরা। প্রাক্তন প্রেমিকের ওপর রাগ মেটাতে গানের কথাতেই উগরে দিয়েছেন সে ক্ষোভ। তবে এবার শাকিরার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। জানা যায় হলিউডের এক বড় তারকার সঙ্গে সময় কাটাচ্ছেন লাতিন পপ তারকা।

আরো পড়ুন: শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন বুবলী

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মায়ামি গ্রাঁ প্রি-তে ফর্মুলা ওয়ানের প্রাইভেট স্যুটে এক সঙ্গে দেখা গেছে শাকিরা ও হলিউড তারকা টম ক্রুজকে। ’মিশন ইম্পসিবল’ এবং ‘টপ গান: ম্যাভেরিক’খ্যাত অভিনেতার সঙ্গে নাকি আজকাল অনেকটাই সময় কাটাচ্ছেন লাতিন পপ তারকা।

প্রসঙ্গত জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পরে বার্সেলোনা ছেড়ে মায়ামিতে চলে এসেছেন শাকিরা। দুই ছেলেকে নিয়ে সৈকত শহরেই এখন স্থায়ী বসবাস শুরু হয়েছে ‘হিপস্ ডোন্ট লাই’ গায়িকার।

এম/

 

সঙ্গী শাকিরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250