রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

পাবনা ক্যাডেট কলেজের ৫৫ জনের সবাই পেলেন জিপিএ-৫

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজের ৫৫ জন শিক্ষার্থীর সবাই সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ফলাফলে বরাবরের মতো সাফল্য অর্জন করেছে কলেজটি।

কয়েকজন শিক্ষার্থীর অভিমত, ‘এত ভালো রেজাল্ট করে আমাদের খুবই ভালো লাগছে। আমাদের সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। এরপর শিক্ষকমণ্ডলী ও কলেজ কর্তৃপক্ষের অবদান তো রয়েছেই। তারা সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত পাঠদান করিয়েছেন।

পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম  বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আমাদের কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৫৫ জন শিক্ষার্থীর সবাই সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। এটা খুবই আনন্দের একটি খবর। আমরা সবাই খুবই খুশি।

আরো পড়ুন: এইচএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা

অধ্যক্ষ আরো বলেন, এটা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের অর্জন বা সাফল্য নয়। এই কৃতিত্বের দাবিদার প্রতিটি শিক্ষক, ক্যাডেট শিক্ষার্থী ও অভিভাবক। শিক্ষকদের একান্ত প্রচেষ্টা, শিক্ষার্থীদের একাগ্রতা, পরিশ্রম, আর অভিভাবকদের সহযোগিতাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় পাবনা ক্যাডেট কলেজ সুনামের সঙ্গে এগিয়ে চলেছে। আমরা সবসময় এই প্রচেষ্টা অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এসকে/

এইচএসসি জিপিএ-৫ পাবনা ক্যাডেট কলেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250