রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

পরিণীতির গালে ঠোঁট ছোঁয়ালেন রাঘব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৯ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

শনিবার সকাল থেকেই দিল্লির কপূরথলাতে সাজ সাজ রব। বেলা গড়িয়ে সন্ধ্যা নামতেই বিনোদন জগৎ থেকে রাজনীতির খ্যাতনামী ব্যক্তিত্বদের আনাগোনা। উপলক্ষ, পরিণীতি চোপড়া-রাঘব চড্ডার বাগ্‌দান অনুষ্ঠান। আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে একে অপরকে আংটি পরালেন দুই তারকা।

আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডার সঙ্গে আংটিবদলের পরে সমাজমাধ্যমের পাতায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।

যুগলের পরনে সাদা পোশাক, অনামিকায় বাগ্দানের আংটি। একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যেই প্রায় হারিয়ে গিয়েছেন পরিণীতি ও রাঘব। বাগ্‌দানের পরে একটি ভিডিও ভাইরাল হয় রাঘব-পরিণীতির সেখানে পরিণীতি আনন্দে বিহ্বল।

পরিণীতির ‘কেসরী’ ছবির গান ‘ ও মাহি ভে’র সঙ্গে গলা মেলালেন দু’জনে। রাঘবের তুলনায় পরিণীতির উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কাছছাড়া করতে চাইছেন না রাঘবকে। এমন সময় হবু স্ত্রীর গালে আদুরে চুমু এঁকে দিলেন রাঘব। তাতেই আহ্লাদে আটখানা অভিনেত্রী জড়িয়ে ধরলেন রাঘবকে।

আরো পড়ুন: চা খাওয়ায় বিপত্তি ঘটালো উরফির পোশাক

এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পরিণীতির তুতো দিদি প্রিয়ঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাস ও মেয়ে মালতীকে ছাড়াই শনিবার সকাল সকাল হাজির হন দিল্লিতে। বাগ্‌দান পর্ব মিটতেই যুগলের ছবি দিয়ে লেখেন, ‘‘তোমাদের বিয়ের জন্য যে তর সইছে না।’’ তবে বিনোদন জগতের চেনামুখেরা ছাড়াও ছিলেন আদিত্য ঠাকরে, পি চিদম্বরম, ভগবন্ত সিংহ মানের মতো রাজনৈতিক ব্যক্তিত্বও।

এসি/ আইকেজে 

পরিণীতি ঠোঁট রাঘব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250