বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বালু ও পাথর উত্তোলনের অভিযোগ

নেইমারের জরিমানা হতে পারে ১০ লাখ ডলার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ২৩শে জুন ২০২৩

#

নেইমার - ছবি: সংগৃহীত

দীর্ঘসময় মাঠের বাইরে থাকলেও নানা ঘটনা আর অনিয়মের কারণে নেইমারের আলোচনায় থাকা নতুন কিছু নয়। এবার ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে উঠেছে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ। যা প্রমাণিত হলে ১০ লাখ মার্কিন ডলার জরিমানা হতে পারে তাঁর।

এএফপি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার নেইমারের মালিকানাধীন একটি স্থাপনায় নতুন অবকাঠামো নির্মাণ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। স্থাপনাটি ব্রাজিলের রিও ডি জেনিরোর দক্ষিণ উপকূলে মানগারাতিবায় অবস্থিত। 

স্থানীয় সরকার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিলাসবহুল প্রকল্পটিতে বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যার মধ্যে আছে পানি চলাচলের পথ বদলে দেওয়া, অনুমতি ছাড়া নদীর পানি ব্যবহার, সৈকত থেকে বালু তোলা এবং পাথর উত্তোলন।

অভিযোগগুলো প্রমাণ হলে নেইমারকে কমপক্ষে ৫০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল বা ১০ লাখ ৫ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে রয়টার্স নেইমারের পরিবারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়।

এএফপির খবরে বলা হয়, স্থানীয় সংবাদমাধ্যম কর্তৃপক্ষের দেওয়া একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, নেইমারের স্থাপনায় কর্তৃপক্ষের পরিদর্শনের সময় তাঁর বাবা নেইমার দা সিলভা সান্তোস উপস্থিত ছিলেন। ভিডিওতে তাঁকে কর্মকর্তাদের সঙ্গে তর্ক করতে দেখা যায়।

পরে মেয়রের অফিস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘আমাদের পরবর্তী পদক্ষেপ হবে যে সব অনিয়ম পাওয়া গেছে তাঁর মূল্যায়ন করা এবং জরিমানা ধার্য করা। পরিবেশগত যে ক্ষতি করা হয়েছে, তাতে প্রাথমিক হিসাব অনুসারে জারিমানার অঙ্ক ৫০ লাখ ব্রাজিলিয়ান রিয়ালের কম নয়।’

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা(২৩ জুন ২০২৩)

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নেইমার ওই জায়গাটি কেনেন ২০১৬ সালে। ১০ হাজার বর্গমিটারের জায়গাটিতে হেলিপ্যাড, স্পা এবং জিম আছে।

এম/


নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250