বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিপীড়িত ফিলিস্তিনিদের বাঁচাতে জয়ার আকুতি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

গাজায় ইসরায়েলের হামলার ঘটনায় ফিলিস্তিনিদের সমর্থনে সোশাল মিডিয়ায় সরব হলেন অভিনেত্রী জয়া আহসান। রোববার সকালে ফিলিস্তিনে হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। 

ফিলিস্তিনিদের এমন অবস্থা দেখে দূর থেকেও মন কাঁদছে তার। ‘আমাদের জীবন তো চলছে, কিন্তু ওদের জীবন তো প্রতিটা মুহূর্তে মৃত্যুর মুখোমুখি। তাদের অসহায়ত্ব দেখে গলাটা বুজে আসে বার বার’ লিখেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রোববার (১৯ নভেম্বর) সকালে ফেসবুকে জয়া লিখেন, ‘রোজ রোজ ফিলিস্তিনের ছবি দেখছি নানা গণমাধ্যমে। নির্বিচারে বোমা ফেলা হচ্ছে নিরীহ মানুষজনের ওপর। আক্রমণ চলছে হাসপাতালেও! একটি ছবিতে দেখেছিলাম পরিবারের সবাই মারা পড়েছেন, আর সবার লাশের সামনে বসে আছেন বেঁচে যাওয়া একজন মাত্র মানুষ। এরমধ্যে মারা গেছে চার হাজারেরও বেশি শিশু।

জয়ার ভাষায়, ‘ভাঙা মনটাকে সরিয়ে কাজে নেমে পড়ি ঠিকই। নতুন মুক্তি পাওয়া ছবির প্রচারে যাচ্ছি, যোগ দিচ্ছি পুরস্কার অনুষ্ঠানে, গোয়া চলচ্চিত্র উৎসবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর জন্য মনে অপরাধ–অপরাধও লাগে। 

জয়া বিশ্ব নেতাদের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে লিখেছেন, ‘এই হত্যাকাণ্ড থামুক। শিশুরা খেলা করুক রোদেলা মাঠে, খেজুর গাছের নিচে। নিজের দেশে দেশছাড়া এই মানুষগুলো নিজেদের ঘরে ফিরুক। ওদের বাঁচানোর জন্য পৃথিবীর বড় বড় মানুষেরা কি এক হতে পারেন না? এটা কি খুব বড় প্রত্যাশা’?

এই প্রত্যাশা রেখেই গোয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জয়া আহসান। কারণ ২০ নভেম্বর উদ্বোধন হতে যাওয়া এই উৎসবে জয়ার জন্য অধীর অপেক্ষায় আছে তার পাঁচটি চলচ্চিত্র আর অসংখ্য সিনেমা সমালোচক। ২৮ নভেম্বর পর্যন্ত চলা এই উৎসবে প্রিমিয়ার হচ্ছে জয়ার প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ এবং প্রথম ইরানি ছবি ‘ফেরেশতে’।

এসি/ আই. কে. জে/ 


জয়া আহসান ফিলিস্তিনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250