শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

নতুন মিষ্টি আলুর জাত উদ্ভাবন করল বাকৃবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

‘বাউ মিষ্টি আলু-৫’ নামে উচ্চ ফলনশীল মিষ্টি আলুর এক জাতের উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের একদল গবেষক এ জাতের উদ্ভাবন করেন।

রোববার (০৮ অক্টোবর) ময়মনসিংহের শতাধিক কৃষকের মাঝে নতুন উদ্ভাবিত মিষ্টি আলুর চারা বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের খামারে কৃষি সম্প্রসারণের উদ্দেশে চারা বিতরণ করা হয়। 

এবিষয়ে বাকৃবি’র গবেষক দলের নেতৃত্বে থাকা অধ্যাপক এ বি এম আরিফ হাসান খান বলেন, বাউ মিষ্টি আলু-৫ একটি উচ্চফলনশীল জাত। এটি সাধারণ আলুর চেয়ে তিন গুণ বেশি ফলনশীল যার প্রতিটি গাছে এক থেকে দেড় কেজি আলু ধরবে। চারা রোপণের ৯০ দিনের মধ্যেই ফলন পাওয়া যাবে। এ আলু সারা বছরই চাষ করার উপযোগী। বাউ মিষ্টি আলু-৫–এর প্রতিটি গাছ থেকে ১০০ দিনেরও বেশি বয়সে সর্বোচ্চ ফলন দেয় জাতটি। সাধারণ আলু প্রতি হেক্টরে ১০ দশমিক ২৫ টন ফলন দিলেও বাউ মিষ্টি আলু দেয় ৩০ টনেরও বেশি ফলন। 

আরো পড়ুন: যে নদীর পানি ‘টকটকে লাল’

ভাতের তুলনায় অনেক বেশি পুষ্টি মিষ্টি আলুতে রয়েছে জানিয়ে উপাচার্য অধ্যাপক এমদাদুল হক চৌধুরী বলেন, মিষ্টি আলু ফল ও সবজি দুই ভাবেই খাওয়া যায়। মিষ্টি আলুতে আঁশজাতীয় উপাদান ও ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণ থাকে।

এসকে/ 


বাউ মিষ্টি আলু-৫ উদ্ভাবন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250