মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

টানা দ্বিতীয় ম্যাচে রান পেলেন তাওহিদ হৃদয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

তাওহিদ হৃদয় - ছবি: সংগৃহীত

২০ বলে ২৪, খুব বড় ইনিংস নয়। তবে টি-টোয়েন্টিতে একেবারে ফেলে দেওয়ার মতোও নয়। আগের ম্যাচে ঝোড়ো ফিফটি করেছিলেন। এবারও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করছিলেন তাওহিদ হৃদয়।

কিন্তু ধনঞ্জয়া সি সিলভাকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপমিডউইকেটে ক্যাচ হয়ে ফিরতে হয়েছে বাংলাদেশি ব্যাটারকে। ২০ বলে ২৪ রানের ইনিংসে ২টি বাউন্ডারি হাঁকান হৃদয়। বেশিরভাগ সময় তিনি সিঙ্গেলস-ডাবলসে খেলছিলেন। মনে হচ্ছিল, লঙ্কান লিগে আরেকটি ভালো ইনিংস আসতে যাচ্ছে ব্যাট থেকে।

কিন্তু টানা দুই ওভার জাফনা কিংসের ইনিংসে বাউন্ডারি না আসায় ঝুঁকিপূর্ণ শট খেলতে যান হৃদয়। তার শটটা আকাশে ছিল না, ফ্লাট মেরেছিলেন। ফিল্ডারের নাগালের বাইরে পড়লে হয়তো চোখের পলকে বাউন্ডারি হয়ে যেতো। কিন্তু সেটা হয়নি।

হৃদয় অবশ্য ইনিংস বড় করতে না পারলেও একটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে দিয়েছেন জাফনাকে। ডাম্বুলা আউরা ২০ রানে প্রথম উইকেট তুলে নিয়েছিল। এরপর দ্বিতীয় উইকেটে চারিথ আসালাঙ্কাকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন হৃদয়।

আরো পড়ুন:৫৫৯ কোটি টাকায় বেনজেমা-কান্তের সঙ্গী ব্রাজিলের ফ্যাবিনিয়ো

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে জাফনার সংগ্রহ ৩ উইকেটে ৮৫ রান। চারিথ আসালাঙ্কা ৪০ বলে ৩৮ আর ডেভিড মিলার ৩ বলে ২ রানে অপরাজিত আছেন।

এম/


তাওহিদ হৃদয় লঙ্কান প্রিমিয়ার লিগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250