শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

টাকার বিনিময়ে মিলবে কান্না মুছে দেওয়ার মানুষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অনেকেই বলেন, ‘আমার চোখের পানি মুছে দেওয়ারও মানুষ নেই’। এবার বোধহয় সেই আক্ষেপ মিটতে চলেছে। কিছু টাকা খসালেই মিলবে কান্না মুছে দেওয়ার মানুষ!

শুনে অবাক হয়েছেন? হয়তো হাসিও পাচ্ছে আপনার। তবে ব্যাপারটা একদমই সঠিক! জাপানে কান্না মোছানোর জন্য মিলছে সুপুরুষ যুবক। দেশটির একটি সংস্থা গত কয়েক বছর ধরে এই পরিষেবা দিয়ে আসছে।

টোকিওর ইকেমেসো দানশি নামের একটি সংস্থা এই পরিষেবা দিচ্ছে কর্মক্ষেত্রের চাপে ক্লান্ত শহুরে নাগরিকদের। সংস্থায় রয়েছে প্রশিক্ষিত ‘হ্যান্ডসাম উইপিং বয়েজ’ বা সুপুরুষ যুবকের দল। চোখের জল ফেলা দুর্বলতা, মানসিক যন্ত্রণা হজম করতে হয়– এরকম প্রচলিত ভাবনার বিপরীতে কাজে নেমেছে জাপানি সংস্থাটি।

সংস্থাটির কর্মীরা আপনাকে কাঁদতে সাহায্য করবে। পাশাপাশি কান্না মুছে দিতেও পারদর্শী। ৭ হাজার ৯০০ ইয়েন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৮০০ খরচ করলেই আপনার ডাকে সাড়া দেবে হ্যান্ডসাম উইপিং বয়েজ।

বিশেষজ্ঞরাও বলেন, মনের ভাব প্রকাশ করাই মনকে সুস্থ রাখার একমাত্র চাবিকাঠি। এ কারণেই সাধারণ মানুষকে প্রাণ ভরে কাঁদতে উৎসাহ দেওয়া হচ্ছে। এমনকি টাকা দিলে মিলছে সুপুরুষ যুবক। যারা কাঁদতে সাহায্য করার পাশাপাশি চোখের জল মুছে দেবে।

সংস্থাটির প্রতিষ্ঠাতা হিরোকি তেরাই জানিয়েছেন, একসঙ্গে বেশ খানিকক্ষণ কাঁদলে মন ঝরঝরে হয়ে যায়। উন্নত হয় মানসিক স্বাস্থ্যের। সেই ভাবনা থেকেই কান্নার তথা মন খারাপের সঙ্গীর ব্যবসা শুরু করেছে ইকেমেসো দানশির। মন হালকা করতে মনোবিদেরাও কান্নার পরামর্শ দিয়ে থাকেন।

সূত্র: বিবিসি

ওআ/

কান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250