বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

টং দোকানে বন্ধুর সঙ্গে চায়ের আড্ডায় সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

মাথার ওপরে পাটকাঠির ছাউনি। নিচে টেবিলের ওপরে ট্রেতে সাজানো চায়ের কাপ এবং আশপাশে চা বানানোর উপাদানসহ পান খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এমনই এক টং দোকানে বন্ধুকে নিয়ে চায়ের আড্ডায় অংশ নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এবার পরিবার নিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য নিজ জেলা মাগুরায় রয়েছেন সাকিব। জেলার নোমানী ময়দানে আদায় করেছেন ঈদের নামাজ। এরপর বন্ধুদের নিয়ে গাড়িতে করে ঘুরতে বের হন সাকিব। সে সময়ে চা খাওয়ার জন্য এক টং দোকানে বসেন তারা। 


ছবি: সংগৃহীত

সাকিবের সঙ্গে যাকে টং দোকানে দেখা গেছে, তিনি সাকিবের ছোটবেলার বন্ধু। তার নাম খান নয়ন। এর আগে ঈদুল ফিতরের সময়েও মাগুরায় গিয়েছিলেন সাকিব। সে সময়ে বন্ধুদের সঙ্গে ইফতার ও ঘোরাঘুরির ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৩০ জুন ২০২৩)

২০১৭ সালের পরে এই প্রথম পরপর দুই ঈদ মাগুরাতে কাটালেন সাকিব। এবার ঈদ উপলক্ষে গত ২৭ জুন কানাডা থেকে দেশে ফেরেন সাকিব। এরপর বুধবার (২৮ জুন) সকালে সপরিবারে মাগুরায় পৌঁছান তিনি। ঈদের ছুটি শেষ করে আফগানিস্তান সিরিজের জন্য আগামী ১ জুলাই দলীয় অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে সাকিবের।

এম/ আইকেজে


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250