বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

ঝগড়া না করায় স্বামীকে ডিভোর্স দিলেন নারী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি-প্রতীকী

স্বামী শুধু ভালোবাসেন, করেন না কোনো ঝগড়া। এমন একটি অভিযোগ তুলে স্বামীকে ডিভোর্স দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের এক নারী। এ অভিজ্ঞতার কথা ইনস্টাগ্রামে শুনিয়েছেন ভারতের মুম্বাইভিত্তিক আইনজীবী ও কনটেন্ট ক্রিয়েটর তানিয়া আপাচু।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ২০২০ সালে উত্তরপ্রদেশে ঘটা এক ঘটনাকেই সামনে এনেছেন ওই আইনজীবী। বিয়ের ১৮ মাস হওয়ার পরেও একদিন ঝগড়া না হওয়ায় উত্তরপ্রদেশের এক নারী তার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য আবেদন করেন।

আইনজীবী তানিয়ার এ ইনস্টাগ্রাম ভিডিওটি ১৬ লাখ বার দেখা হয়েছে। এতে একজন ব্যবহারকারী লেখেন, ‘বিয়ের আগে কাউন্সিলিং জরুরি।’

আরো পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে সোনার আইফোন হারিয়ে পুলিশের দ্বারস্থ ঊর্বশী

আরেক ব্যবহারকারী লেখেন, ‘এসব কারণেই আমি বিয়ে করতে চাইছি না।’

ওই ভিডিওতে আইনজীবী তানিয়া আরও কয়েকটি ডিভোর্সের ঘটনার কথা শুনিয়েছেন। এর মধ্যে একটি ঘটনা ছিল, স্ত্রী হানিমুনে গিয়ে অশালীন পোশাক পরায় তাকে ডিভোর্স দেন স্বামী। এছাড়া স্বামীর পা ছুঁতে না চাওয়ায় এক স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন তার স্বামী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসি/  আই.কে.জে

ডিভোর্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250