সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি *** বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যারা

জ্বরে ভুগছেন লিটন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ একদিন পরেই শুরু হচ্ছে। ওয়ানডে ফরম্যাটের এবারের আসরে বাংলাদেশ স্বপ্ন দেখছে শিরোপা জয়ের। কিন্তু মাঠের খেলা শুরু হওয়ার আগেই যেন দুশ্চিন্তা ভর করেছে টাইগার শিবিরে। দলের নির্ভরযোগ্য ওপেনার লিটন কুমার দাস এখনও শ্রীলঙ্কা যেতে পারেননি। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও জ্বরে ভুগছেন লিটন। 

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জ্বর না কমলে আজকেও শ্রীলঙ্কা যাওয়া হবে জাতীয় দলের এই ওপেনারের। 

এদিকে লিটনের জ্বর এখনও সেরে না ওঠায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে না পাওয়ার বিষয়টি আরও জোরালো হলো। ৩১ আগস্ট পাল্লেকেলেতে স্বাগতিক লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। লিটনের না থাকায় এই ম্যাচে উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে নাইম শেখ এবং তানজিদ হাসান তামিমকে। সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপেও এই দুজনেই ছিলেন বাংলাদেশের ওপেনারের ভূমিকায়। 

আর.এইচ 

লিটন দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250