শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতিতে হতাশায় চীনে অবস্থিত আমেরিকান কোম্পানিগুলো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

চীনে অবস্থিত আমেরিকান কোম্পানিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যবর্তী ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হতাশ হয়ে পড়েছে।

গত ২৬ এপ্রিল, চীনে আমেরিকান চেম্বার অফ কমার্সের জরিপ অনুযায়ী, প্রায় ৮৭ শতাংশ অংশগ্রহণকারী মার্কিন যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নিয়ে হতাশ।

অ্যামচ্যাম চীনা নীতি কমিটির চেয়ারম্যান, লেস্টার রস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের যথেষ্ট অবনতি হয়েছে। তাদের মধ্যকার সম্পর্ক আদৌ উন্নত হবে কি না সে বিষয়টিও অনিশ্চিত। তবে দুই দেশের মধ্যকার সম্পর্ক দুই দেশেরই ব্যবসা বাণিজ্যকে প্রভাবিত করছে। ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের এই অবনতিই এখন দুই দেশের জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

অর্থনীতি ও বাণিজ্য জাতীয় নিরাপত্তা ও অন্যান্য আইন প্রয়োগকারী বিষয়গুলোর সাথে গভীরভাবে জড়িত হওয়ার কারণে সম্পর্কের এ অবনতি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদেরকে গভীরভাবে প্রভাবিত করেছে।

আরো পড়ুন: অপপ্রচারের বিরুদ্ধে ইউরোপিয়ান পার্লামেন্টের সম্মেলন

এ পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনকে উদ্বেগ মোকাবেলায় প্রয়োজনীয় বিষয়গুলোর প্রতি মনোযোগ প্রদানের পরামর্শ দিয়েছেন অনেকেই। 

চীনের প্রতি বাণিজ্য বিধিনিষেধ, বিনিয়োগ রোধ ইত্যাদি ঘটনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। ফলে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও খারাপ হয়েছে।

এছাড়াও গত সপ্তাহে, মার্কিন কোষাগার সচিব জ্যানেট ইয়েলেন বলেন, চীনের হুমকি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের দেশ ও জনগণকে সুরক্ষা প্রদানের জন্য যে কোনও ধরনের অর্থনৈতিক ব্যয় গ্রহণ করতে প্রস্তুত।

ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলে চীনে অবস্থিত মার্কিন সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ বিরাজমান এবং এই ঘটনাটিকে প্রাধান্য প্রদান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এছাড়াও অ্যাপলের মতো কোম্পানিগুলো চীনের বাইরে তাদের পণ্য উৎপাদনের উৎস খুঁজলেও বিদেশি কোম্পানিগুলোর ৭৩ শতাংশ এখনই চীনের বাইরে তাদের উৎপাদন কেন্দ্রগুলোকে সরিয়ে নিচ্ছে না।

এমএইচডি/  আই. কে. জে/

চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি হতাশা আমেরিকান কোম্পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250