বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

চীনের একাডেমিতে ডাক পেয়েছেন ফুটবলার আঁখি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ডিফেন্ডার আঁখি খাতুন - ছবি: সংগৃহীত

দেশের মেয়েদের জাতীয় ফুটবল দলের আরো একজন খেলোয়াড় ক্যাম্প ছাড়ছেন। ডিফেন্ডার আঁখি খাতুন চীনে যাবেন। সেখানে একটি একাডেমিতে ডাক পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। আঁখি জানিয়েছেন, চীনে বিকেএসপির মতো একাডমিতে যাব আমি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ঈদের পর আমার যাওয়া হবে।’

আঁখি দেশের মেয়েদের ফুটবলে রক্ষণভাগের খেলোয়াড়। আস্থার প্রতীক। রক্ষণভাগে তার সুঠাম দেহ প্রতিপক্ষের জন্য কঠিন বাঁধা। মেয়েদের ফুটবলে হাতে গোনা যে কজন লম্বা ফুটবলার রয়েছেন, তাদের মধ্যে আঁখি একজন। এই ফুটবলার চলে গেলে তার স্থান ভরাট করা কঠিন হয়ে যাবে। আঁখি বলছেন, ‘আমার কাছে দেশ আগে। দেশে তো অনেক খেললাম। আমি একটা সুযোগ পেয়েছি। পড়াশোনা ও খেলা দুটোই কাজে লাগাতে চাই।’ সিরাত জাহান স্বপ্না ক্যাম্প ছেড়ে চলে গেছেন। স্বপ্নার পথ অনুসরণ করলেন কি না-এমন প্রশ্নে আঁখি বলেন, ‘স্বপ্না আপুর বিষয়টা এক রকম, আমার বিষয়টা ভিন্ন।’

গত বছরের সেপ্টেম্বরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ খেলে ট্রফি নিয়ে এসেছে বাংলাদেশ। এর মধ্যে আর জাতীয় দলের খেলা ছিল না। সাফে যারা বাংলাদেশের প্রতিপক্ষ ছিল, তারা এরই মধ্যে একাধিক ম্যাচ খেলেছে। কিন্তু এটা কোনো বিষয় নয় তার কাছে। আঁখির মা অসুস্থ। গ্রামে ফিরে যাবেন তিনি। তার ভাই বিজিবিতে চাকরি করেন। ঘরে মানুষের সংখ্যা কম। গুছিয়ে নিয়ে চীনে যেতে চান আঁখি।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২৯ মে ২০২৩)

শুধু চীন নয়, ইউরোপ থেকেও আমন্ত্রণ এসেছিল। সুইডেন থেকে এসেছিল। আঁখি বললেন, ‘সুইডেন থেকে অফার এসেছিল। নেপাল, ভূটান থেকেও অফার এসেছিল।’ চীনে কত বছরের জন্য চুক্তি সে ব্যাপারে আঁখি কথা খুলে বলছেন না। তিনি বললেন, ‘দুই-তিন বছরের জন্য চুক্তি হবে। চীনের একাডেমির নামটা কী, সেটা এখনই প্রকাশ করেননি। আগে তিনি চুক্তি করতে চান।

ফুটবলে গুঞ্জন, আঁখির বন্ধুর প্রেরণায় তিনি নতুন জীবনের খোঁজে পা দিচ্ছেন। কিন্তু আঁখি সেটা অস্বীকার করে বলেন, ‘যেটা শোনানো হয়েছে, আমার নাকি বিয়ে হয়েছে। আমার বিয়ে আর আমি জানি না আমার হাজব্যান্ড কে। এটা কী করে হয়? এটা ব্যক্তিগত বিষয়। এ নিয়ে কথা বলতে চাই না।’ পছন্দ আছে কি না-এমন প্রশ্নে আঁখি বলেন, ‘পছন্দ একটা না, অনেকগুলো আছে। আমার যখন বিয়ে হবে, আপনারা থাকবেন।’

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250