রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প

চীনের আমদানি-রপ্তানিতে পতন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৩ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

বৈশ্বিক চাহিদা কমার কারণে চীনের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। এক বছর আগের তুলনায় চলতি বছরের আগস্টে দেশটির আমদানি-রপ্তানি কমেছে উল্লেখযোগ্য হারে। এতে চাপ বাড়ছে চীনের ধীর অর্থনীতিতে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)  বিবিসি ও আল-জাজিরা প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আগস্টে চীনের রপ্তানি ৮ দশমিক ৮ শতাংশ কমে ২৮৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এতে টানা চারমাস রপ্তানিতে পতন দেখলো দেশটি। একই সময়ে আমদানি ৭ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১৬ দশমিক ৫১ বিলিয়ন ডলারে।

চলতি বছরের জুলাইতে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৮০ দশমিক ৬ বিলিয়ন ডলার। তবে আগস্টে তা কমে দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে।

করোনার শূন্যনীতি থেকে বেরিয়ে এসে অর্থনীতিকে চাঙা করতে সম্প্রতি নানা ধরনের পদক্ষেপ নিয়েছে চীনের নেতারা। দেশটির কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে ঋণ নেওয়ার নিয়ম শিথিলের পাশাপাশি মর্টগেজে সুদ হার কমিয়েছে। ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে দিচ্ছে শুল্ক ছাড়।

তবে গত বছর থেকে ইউরোপ ও এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরপরই কমতে থাকে চীনের রপ্তানি।

মূলত করোনা পরবর্তী কিছু চ্যালেঞ্জের মুখোমুখি চীন। এর মধ্যে অন্যতম হলো প্রোপার্টি সংকট ও দুর্বল ভোক্তা ব্যয়।

করোনাভাইরাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধের পরিপ্রেক্ষিতে চীনে তৈরি পণ্যের বৈশ্বিক চাহিদা কমে গেছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

এসকে/ 

চীন অর্থনীতি আমদানি রপ্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

Footer Up 970x250