মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে

চায়ের কাপের দাগ দূর করার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

#

সকালে ঘুম থেকে ওঠার পর বা সন্ধ্যায় অফিস থেকে ফিরে চায়ে চুমুক না দিলে শরীরের আলসেমি এবং ক্লান্তি কোনোটাই যেন কাটতে চায় না। চায়ে চুমুক দিতেই শরীর ফিরে পায় স্বস্তি, মন হয় ফুরফুরে। কিন্তু যদি সেই চায়ের কাপেই দাগ লেগে থাকে, তাহলে তা স্বস্তির বদলে অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।

সঠিকভাবে পরিচর্যার অভাবে অনেক সময়ই আমাদের চায়ের কাপে দাগ পড়ে যায়। এসব দাগ সাধারণ ঘষামাজায়ও সহজে যায় না। কয়েকটি ঘরোয়া টোটকা জানলে সহজেই আপনার চায়ের কাপ হয়ে উঠবে চকচকে।

১) বাসন মাজার তরল সাবান বা ভিম কাপের দাগ হয়ে যাওয়া অংশে লাগিয়ে রাখুন। এভাবে ২ ঘণ্টা রেখে দিন। এবার স্ক্রাবার দিয়ে কাপের গায়ে একটু জোরে ঘষা দিলেই কাপের দাগ উধাও হয়ে যাবে। আর আপনার চায়ের কাপ হবে চকচকে।

২) বেকিং সোডা চায়ের কাপের এসব দাগ-ছোপ সহজেই তুলতে সাহায্য করে। চায়ের কাপে ভালো করে বেকিং সোডা লাগিয়ে নিন। এভাবে  ঘণ্টাখানেক রেখে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। ম্যাজিকের মতো চায়ের কাপ হয়ে যাবে নতুনের মতো ঝকঝকে।

আরো পড়ুন:হাই ব্লাড সুগার কমাবে নিমপাতা

৩) অ্যাপেল সাইডার ভিনেগারের নাম কম বেশি সবাই শুনে থাকবেন। এটিও কাপের দাগ তুলতে দারুণ কার্যকর। আধা কাপ গরম পানিতে দুই চামচ ভিনেগার মিশিয়ে তাতে ৩০ মিনিট দাগযুক্ত কাপটি ডুবিয়ে রাখুন। এরপর একবার ঘষে নিয়ে কাপ ধুয়ে ফেললেই দূর হয়ে যাবে কাপের দাগ-ছোপ।

৪) আধা চামচ লেবুর রস আর লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার এ মিশ্রণটি ভালো করে কাপের গায়ে লাগিয়ে নিন। এরপর ঘণ্টাখানেক রেখে দিন। এক ঘণ্টা পর হালকা গরম পানিতে কাপ ধুয়ে নিন। তারপর দেখুন ম্যাজিক। আপনার কাপ হয়ে যাবে একদম নতুনের মতো উজ্জ্বল।

এম/


চায়ের কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250