শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ হতে পারে

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

সরকারি চাকরির বয়সসীমা ৩৫ এর দাবিতে অনেক দিন থেকে লড়াই চললেও এখনো পর্যন্ত কোন সুরাহা মেলেনি। তবে সম্প্রতি আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

১২ নভেম্বর রাতে ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে আন্দোলকারীদের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা শেষে তিনি এ আশ্বাস দেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আন্দোলনকারীদের দাবি নিয়ে আলোচনা করবেন বলেও জানান।

৩৫ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. শরিফুল হাসান জানান, বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল। বৈঠকে আমাদের দীর্ঘ ১০ বছরের আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরেছি। তিনি (কবির বিন আনোয়ার) আমাদের কথাগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছেন। 

বৈঠকে অন্যদের মধ্যে ৩৫ আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. সানোয়ারুল হক সানি, সদস্যসচিব মোহাম্মদ রাসেল ও আরেক সদস্যসচিব মো. খোকন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: সেভ দ্য চিলড্রেনে নিয়োগ বিজ্ঞপ্তি

শরিফুল হাসান বলেন, গত মেয়াদে বিষয়টি নিয়ে পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুলভাবে বুঝিয়েছেন। আমরা এটা জেনেছি। প্রধানমন্ত্রী ড. সাদিকের কাছে ৩৫-এর যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে তিনি দাবির ভুল ব্যাখ্যা তুলে ধরেন।

তিনি আরও বলেন, পিএসসির এ চেয়ারম্যানের কারণেই সরকারের গেলো মেয়াদে আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। এখনো আন্দোলনকারীরা সক্রিয়।

সারাদেশে চাকরির আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার জন্য একটা চাপ রয়েছে। আমরাও রাজপথে রয়েছি। রাজপথেই দাবি বাস্তবায়ন হবে।

এসি/ আই.কে.জে/


চাকরির বয়সসীমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250