শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

চন্দ্রযান-৩ নিয়ে সুখবর দিলেন ইসরো প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

চাঁদের বুকে স্লিপ মোডে রয়েছে ইসরোর চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ এবং রোভার ‘প্রজ্ঞান’। দুটি মেশিনকে একাধিকবার সক্রিয় করার চেষ্টা চালিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। কিন্তু কোনও সাড়া দেয়নি। তবে এখন এর থেকে কিছুটা আশার আলো দেখা গিয়েছে।

ইসরোর প্রধান এস সোমনাথ জানান, রোভার ‘প্রজ্ঞান’ প্রত্যাশিত কাজ করেছে। বর্তমান স্লিপ মুড থেকে জেগে উঠতে ব্যর্থ হলেও কিন্তু এটি আরও ভালো করবে।

তিনি আরও বলেন, জাতীয় মহাকাশ সংস্থা এখন এক্সপোস্যাট বা এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নিচ্ছে।

‘প্রজ্ঞান’ বর্তমানে স্লিপ মুডে থাকা নিয়ে ইসরো প্রধান বলেন, যদি চাঁদে অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার কারণে এর ইলেকট্রনিক সার্কিটগুলো ক্ষতিগ্রস্ত না হয় এবং তাপমাত্রা শূন্যের নিচে প্রায় ২০০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, তবে এটি আবার সক্রিয় হয়ে উঠবে।

তিনি বলেন, এটি সক্রিয় না হলেও ঠিক আছে, কারণ রোভারটি যে কাজটি করার কথা ছিল, তা করেছে। ফলে এখনও এই রোভার নিয়ে আশাবাদী ইসরো।

আরো পড়ুন : চাঁদে ভূমিকম্প শনাক্ত ও রেকর্ড করলো চন্দ্রযান-৩

ইসরো গত সপ্তাহে বলেছিল, চাঁদে ‘চন্দ্রযান-৩’ সৌর শক্তি চালিত ল্যান্ডার ‘বিক্রম’ এবং রোভার ‘প্রজ্ঞান’র সঙ্গে যোগাযোগ স্থাপন এবং পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে যাতে তারা বৈজ্ঞানিক প্রচেষ্টা চালিয়ে যেতে পারে।

চাঁদে রাত নামার আগে ল্যান্ডার এবং রোভার উভয়ই যথাক্রমে ৪ এবং ২ সেপ্টেম্বর নিষ্ক্রিয় মুডে চলে যায়।

সূত্র: চ্যানেল ১৮

এসকে/ 


ভারত চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ল্যান্ডার ‘বিক্রম’ রোভার ‘প্রজ্ঞান’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250