সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য

চট্টগ্রামে প্রধানমন্ত্রী, অপেক্ষা বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩১ পূর্বাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কর্ণফুলী নদীর তলদেশে প্রথম সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রামে পৌঁছান সরকারপ্রধান।

দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে প্রথম সুড়ঙ্গপথ এই টানেল। এটি চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে। ফলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারে সাগর উপকূল ঘিরে শিল্পের নতুন দুয়ার খুলে যাচ্ছে। 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কেইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ইতোমধ্যে শুরু হয়েছে। এখন স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এ জনসভায় যোগ দেবেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন সরকারপ্রধান।

টানেল উদ্বোধন ঘিরে কর্ণফুলী নদীর দুই পারে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে আনোয়ারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার মাঠ কানায় কানায় ভরে গেছে। জনসভায় আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া, বাঁশখালীসহ উত্তর, দক্ষিণ ও মহানগরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

ওআ/

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250