সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি *** বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যারা

ক্ষমা চাইলেন লিটন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতে বিতর্কিত কর্মকাণ্ডের একদিন পরই ক্ষমা চাইলেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। গতকাল রোববার (১৬ অক্টোবর) পুনেতে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন লিটন দাস। ওই ঘটনার জন্য ফেসবুক পোস্টে ক্ষমা চান তিনি।

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপে দারুণ সূচনা করলেও পরপর দুই ম্যাচ হেরেছে। বিশ্বকাপ মিশনে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। সেই ম্যাচে অংশ নিতে টাইগারবাহিনী এখন পুনেতে। সেখানকার হোটেলের সামনে সাংবাদিকদের দেখে হঠাৎ মেজাজ হারিয়ে বসেন লিটন দাস। সে সময় তিনি সিকিউরিটি গার্ডদের ডাক দেন। সিকিউরিটি গার্ডরা গণমাধ্যমকর্মীদের হোটেল প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার নির্দেশ দেন।

ফেসবুক পোস্টে লিটন দাস লিখেছেন, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।

ওআ/

লিটন কুমার দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250