শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

কোরআন অবমাননা নিষিদ্ধ করছে ডেনমার্ক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

ডেনমার্কের সরকার জানিয়েছে, আগুনে পুড়িয়ে বা অন্য কোনো উপায়ে কেউ যেন কোরআন অবমাননা না করতে পারেন— সেজন্য একটি আইন প্রস্তাব করতে যাচ্ছে তারা। এরমাধ্যমে কথিত বাকস্বাধীনতার নামে প্রকাশ্যে কেউ কোরআন পোড়াতে পারবে না। 

সম্প্রতি কোরআন অবমাননার জেরে মুসলিম দেশগুলোর সঙ্গে ডেনমার্কের উত্তেজনা দেখা দিয়েছে। সেই উত্তেজনা প্রশমনে এমন উদ্যোগ নিচ্ছে দেশটি। 

শুক্রবার (২৫ আগস্ট) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।

ডেনমার্কের আইনমন্ত্রী পিটার হামেলগারাদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, সরকার একটি আইনের প্রস্তাব দেবে, যেটিতে ধর্মীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ বস্তুর অসঙ্গত ব্যবহার নিষিদ্ধ করা হবে। 

তিনি আরও বলেছেন, এই আইনের মাধ্যমে এ ধরনের কাজ দণ্ডনীয় অপরাধ হবে। উদাহরণস্বরূপ— প্রকাশ্যে কোরআন, বাইবেল অথবা তোরাহ পোড়ানো। 

ডেনমার্ক ছাড়াও ইউরোপের আরেক দেশ সুইডেনেও গত দুই মাসে অসংখ্যবার কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। কেউ কেউ পাতায় আগুন লাগিয়ে অথবা পাতা ছিঁড়ে পবিত্র ধর্মগ্রন্থ অবমাননা করেছেন। এসব ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে মুসলিম দেশগুলো। 

নর্ডিক অঞ্চলের এ দেশগুলোর সরকার জানিয়েছে, কোরআন অবমাননা বন্ধে তারা ব্যবস্থা নিচ্ছে। তবে দেশগুলোর বিরোধী দলগুলো এসব প্রস্তাবের বিরোধীতা করেছে।

সম্প্রতি কোরআন অবমাননার জেরে ইরাকে অবস্থিত সুইডেনের দূতাবাসে হামলা চালিয়েছিলেন সাধারণ মানুষ। এছাড়া দেশটির পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে কয়েকটি মুসলিম দেশ।

এসকে/ 

ডেনমার্ক কোরআন অবমাননা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250