বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ফেডারেশন কাপ ফাইনাল 

কুমিল্লায় আজ মোহামেডান ও আবাহনীর দ্বৈরথ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ৩০শে মে ২০২৩

#

কুমিল্লায় মোহামেডান-আবাহনী ম্যাচ আজ বিকাল সোয়া ৩টায় । ছবি: সংগৃহীত

আবাহনী–মোহামেডানের ম্যাচ মানেই একসময় ছিল তীব্র উত্তেজনা আর রোমাঞ্চ। এই ম্যাচ মানেই ছিল দুই ভাগে ভাগ হয়ে যাওয়া একটা দেশ। দর্শক–সমর্থকদের স্নায়ুক্ষয়ী অপেক্ষা। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামের গ্যালারিতে উত্তাপ। পাড়ায়, মহল্লায় বাড়ির ছাদে দুই দলের পতাকার প্রদর্শন। ম্যাচের দিন স্টেডিয়াম পাড়ায় সকাল থেকে অঘোষিত কারফিউ। বিকেলে জনস্রোত। কালোবাজারিদের হাঁকডাক; একই সঙ্গে অজানা এক শঙ্কা, আতঙ্ক। সেই দিন গেছে, একেবারেই গেছে। আবাহনী–মোহামেডান নিয়ে এই প্রজন্ম আগ্রহ হারিয়েছে। হালের ফুটবলপ্রেমীদের মানসপট থেকে কীভাবে যেন হারিয়ে গেছে এর রোমাঞ্চ। আবাহনী–মোহামেডান দ্বৈরথ এখন আর আগুন ঝরায় না, উৎকণ্ঠা তৈরি করে না। সমর্থকদের স্নায়ুক্ষয় দূরের কথা, সামান্য আগ্রহও তৈরি করে না। এই দুই দলের লড়াই তাই এখন কেবলই স্মৃতি। 

১৪ বছর আগে ফেডারেশন কাপে মোহামেডান-আবাহনী মুখোমুখি হয়েছিল। এরপর আর এই টুর্নামেন্টে দেখা হয়নি দুই দলের। ২০০৯ সালে শেষ বার মুখোমুখিতে মোহামেডান টাইব্রেকিংয়ে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আবাহনী এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হলেও শেখ রাসেল, শেখ জামাল, মুক্তিযোদ্ধা, বসুন্ধরা কিংস, বিজেএমসি, আরামবাগ, চট্টগ্রাম আবাহনী,  রহমতগঞ্জ, সাইফ স্পোর্টিং ক্লাব পালাক্রমে ফাইনাল খেললেও মোহামেডান ফাইনালে উঠতে পারেনি।

এর মধ্যে ফেডারেশন কাপের সবচয়ে বেশি চ্যাম্পিয়ন আবাহনী, ১২ বার। মোহামেডান ১০ বার। রানার্সআপেও এগিয়ে আবাহনী, ৭ বার। মোহামেডান ৪ বার। অথচ ১৯৮০ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন মোহামেডান (ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে যৌথভাবে)। টানা পাঁচ বার ফাইনাল খেলেছে সাদাকালো মোহামেডান।

কুমিল্লায় মোহামেডান-আবাহনী ম্যাচ নিয়ে কতটা উত্তেজনা ছড়াল তা দেখা যাবে আজ বিকাল সোয়া ৩টায় ফাইনাল শুরু হলে। একটা হচ্ছে মাঠের পারফরম্যান্সে উত্তেজনা, আরেকটি হচ্ছে গ্যালারিতে দর্শক উত্তেজনা। গ্যালারির উত্তেজনা কতটা ছড়াবে সেটির চেয়ে নজর, মাঠের লড়াইটা কেমন হয়। এরই মধ্যে দুই দলের খেলোয়াড়দের কানে তুলে দেওয়া হয়েছে ট্রফি জিততে হবে।

আরো পড়ুন: রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাটকে হারিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন চেন্নাই

মোহামেডান-আবাহনীর বর্তমান ফুটবলাররা ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ খেলেনি। তাদের কাছে এবারই প্রথম স্বাদ। লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে। চারদিন আগে কুমিল্লার এই মাঠেই লিগ লড়াইয়ে মোহামেডান এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করে, আবাহনীর সঙ্গে। লিগের মোহামেডানের অবস্থা ভালো না। পেশাদার লিগ প্রবর্তনের পর এখন পর্যন্ত মোহামেডান ট্রফি স্পর্শ করতে পারেনি। আবাহনীর ঘরে আছে হ্যাটট্রিক শিরোপা। তারপরও এই মৌসুমে লিগে আবাহনী পিছিয়ে গেছে। মোহামেডান আরো নিচে। আবাহনী তার সমর্থকদের মুখে হাসি উপহার দিতে চায় আজ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে। মোহামেডানও চায় একটা ট্রফি উপহার দিতে।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250