রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

কিলি পলের গলায় এবার ‘সাদা সাদা-কালা কালা’ (ভিডিও)

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

গান আর নাচের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তানজানিয়ার কিলি পল। ভারতীয় উপমহাদেশ থেকে কয়েক হাজার দূরে অবস্থান করলেও হিন্দি ও বাংলাসহ নানান জনপ্রিয় গান গেয়ে ভাইরাল হয়েছেন তিনি। এবার জনপ্রিয় বাংলা সিনেমা হাওয়ার গান গাইতে দেখা গেল তাকে। 

হাওয়া সিনেমায় চান মাঝির ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা চঞ্চল চৌধুরীকে। দর্শকদের ভীষণ মনে ধরেছিল এই সিনেমার গল্প, গান ও সুর। আর সদ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন চঞ্চল চৌধুরী। সেখানে দেখা গেল, ইন্টারনেট সেনসেশন কিলি পলকে।

তবে এবার নাচ নয়, কিলি পলের গলায় শোনা গেল... ‘তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী... বসন্তকালে তোমায় বলতে পারিনি’। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করেছেন তিনি নিজেই।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কোনও বাংলাদেশি ভক্ত আছেন কী?’ আর সেই ভিডিও শেয়ার করেছেন খোদ হাওয়ার চান মাঝি ওরফে চঞ্চল। কিলি পলকে ট্যাগ করে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

কিলি পলের গলায় বাংলা গান শুনে উচ্ছ্বসিত অনেকেই। এর আগে ‘আবার বিবাহ অভিযান’ গানে একটি রিল বানিয়েছিলেন তিনি। টাইটেল ট্র্যাকে নেচে একটি রিল পোস্ট করেছিলেন তিনি। এছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া বাংলাদেশের জনপ্রিয় ‘দেওরা’ গানে রিল বানিয়েছিলেন তিনি।

এসি/


আরো পড়ুন: প্রতিবছরই গুঞ্জনটি আমাকে শুনতে হয়: মিথিলা

কিলি পল ‘সাদা সাদা-কালা কালা’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250