রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের *** ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করেছে সৌদি: রাষ্ট্রদূত *** দ্রুত শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের *** ১৪ই এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি *** চীন-বাংলাদেশ সম্পর্ক কেউ নষ্টের চেষ্টা করলেও তা সফল হবে না: চীনা রাষ্ট্রদূত

কাশ্মীরে ভারতের জি২০ বৈঠক বয়কট করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

চীন বলেছে, তারা কাশ্মীরের বিতর্কিত হিমালয় অঞ্চলে অনুষ্ঠিতব্য আসন্ন জি২০ পর্যটন বৈঠকে অংশ নেবে না। চীন ও পাকিস্তান উভয়েই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে এ অনুষ্ঠান আয়োজনের জন্য ভারতের নিন্দা করেছে। খবর আলজাজিরার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন শুক্রবার বলেছেন, বেইজিং বিতর্কিত ভূখণ্ডে যে কোনো ধরনের জি২০ সভা আয়োজনের ঘোর বিরোধী এবং এ ধরনের বৈঠকে অংশ নেবে না।

২০১৯ সালে নয়াদিল্লি জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে এটিকে একটি ফেডারেল অঞ্চলে রূপান্তর করেছে। জম্মু-কাশ্মীর এবং লাদাখ নিয়ে দুটি ফেডারেল অঞ্চল তৈরি করেছে ভারত। তবে লাদাখের একটা বড় অংশ চীনের নিয়ন্ত্রণে।

আরো পড়ুন: ওবামাসহ ৫০০ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

ভারত ও পাকিস্তান এই অঞ্চলকে সম্পূর্ণরূপে নিজেদের দাবি করলেও শুধু এর কিছু অংশ শাসন করে। ১৯৪৭ সালে ভারত ভাগের পর কাশ্মীর নিয়ে দুই দেশ তিনটি যুদ্ধ করেছে।

ভারত এ বছর জি২০-এর সভাপতি। সেপ্টেম্বরে নয়াদিল্লিতে শীর্ষ সম্মেলনের জন্য ভারতজুড়ে একাধিক বৈঠকের আয়োজন করেছে সরকার।

এম/ আই. কে. জে/

 

ভারত জি২০ বৈঠক চীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250