বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কালকের মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৩

#

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী - ছবি: সংগৃহীত

একদফা দাবিতে বিএনপি ঘোষিত মহাসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা উৎসবমুখরভাবে আসছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগামীকালকের মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামীকাল মহাসমাবেশ উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এই মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে হবে। আর মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার আশপাশের জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা এসেছেন। সবাই উৎসবমুখর মনোভাব নিয়ে আসতে শুরু করেছে। এই মহাসমাবেশ সফল ও সার্থক হবে। এই সমাবেশে দেশের জনগণদের অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

মহাসমাবেশের অনুমতির প্রসঙ্গে তিনি বলেন, মহাসমাবেশ নয়াপল্টনে না কি সোহরাওয়ার্দী উদ্যানে হবে, সেটি জানতে আমরা প্রশাসনকে চিঠি দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা এবিষয়ে জানাবো, আপনাদেরকে তখন জানিয়ে দেয়া হবে।

আরো পড়ুন:জনগণকে কষ্ট দিয়ে সমাবেশ নয়, ভবিষ্যতে নিষেধাজ্ঞা আসতে পারে: ডিএমপি কমিশনার

রিজভী বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা বিএনপি মনে করে। সেটা ২০১৪ সালে এবং ২০১৮ সালের নির্বাচনে প্রমাণিত করেছে। 

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবেদিন ফারুক, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এম/


বিএনপি মহাসমাবেশ রিজভী নয়াপল্টন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250