শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

কমেছে চালের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের চালের দাম। কেজিপ্রতি চালভেদে কমেছে ৩ থেকে ৬ টাকা। সরকারিভাবে কার্ডের মাধ্যমে চাল বিতরণ করার কারণে ক্রেতা সংকটের ফলে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিলি বাজার ঘুরে পাওয়া তথ্য মতে, বর্তমানে হিলি বাজারে সম্পাকাটারি চাল কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৪ টাকায়, আটাশ জাতের চাল কেজিতে ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৪ টাকায় এবং মিনিকেট জাতের চাল ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫২ টাকা দরে।

হিলি বাজারে চাল কিনতে একজন বলেন, আমরা গরিব মানুষ। রিকশা চালিয়ে প্রতি ২০০ থেকে ৩০০ টাকা আয় করি। বাজারে প্রায় সব নিত্যপণ্যের দামই বেশি। এক কেজি চালের দাম ৫০ টাকার ওপরে। দুই কেজি চাল কিনে অন্য বাজার করতে গেলে আমাদের টাকা শেষ হয়ে যায়। তবে এরমধ্যেও চালের দাম কিছুটা কমেছে। তবে ৪০ টাকার নিচে প্রতিকেজি চালের দাম হলে আমাদের গরিব মানুষগুলোর জন্য সুবিধা হতো।

আরো পড়ুন: আমদানি বাড়ায় পেঁয়াজের দাম কমার সম্ভাবনা

হিলি বাজারের চাল ব্যবসায়ী স্বপন কুমার গণমাধ্যমকে বলেন, হিলি বাজারে চালের দাম কিছুটা কমেছে। কেজিপ্রতি ৩ থেকে ৬ টাকা কমেছে। কারণ সরকারিভাবে উপজেলার বিভিন্ন স্থানে চাল বিক্রি করা হচ্ছে। এমনকি বিভিন্ন ইউনিয়নেও চাল দেওয়া হচ্ছে। যার ফলে ক্রেতা অনেকটাই কমে গেছে। এই জন্য মোকামে চালের দাম কমেছে। বাজারে চাল পর্যাপ্ত আছে। দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই।

এসকে/ 

চালের দাম দাম কমেছে হিলি সম্পাকাটারি চাল আটাশ জাতের চাল মিনিকেট জাতের চাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250