বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

জুনিয়র এশিয়া কাপ হকি

ওমানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

জুনিয়র এশিয়া কাপ হকি আসরে শুভ সূচনা করল বাংলাদেশ। মঙ্গলবার (২৩ মে) স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল।

সিনিয়র দলের মতো জুনিয়র টুর্নামেন্টেও ওমান এখন বাংলাদেশ হকি দলের সমশক্তির প্রতিপক্ষ। সেই ওমানকেই হারিয়েছে বাংলাদেশের যুবারা। সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচের শুরুর কোয়ার্টারে খুব একটা বল প্রয়োগ করেনি কোনো দল। ধীরে সুস্থে প্রতিপক্ষের ক্ষমতা যাচাই করেছে সবাই।

পরে সেকেন্ড কোয়ার্টারে ঘুরে যায় ম্যাচ। ২২ মিনিটে প্রথম ফিল্ড গোলে এগিয়ে যায় লাল-সবুজের দল। স্কোর করেন আলী। দুই মিনিট পরেই আবার মামুন শিষ্যদের ঝলক দেখে আল খাবুজ সেন্টারের লাল-সবুজের সমর্থকরা। দলের হয়ে দ্বিতীয় গোল করেন হোসেন। এরপর বাকি দুই কোয়ার্টার শত চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কেউ। স্বস্তির জয় দিয়ে আসর শুরু করল বাংলাদেশ।

এদিকে ওমানের বিপক্ষে জিতলেও, ডেড বল পরিস্থিতিতে খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট নন হেড কোচ মামুন উর রশিদ। তার চাওয়া, মাঠের খেলা হবে আরও ক্লিনিক্যাল।

ম্যাচ শেষে হেড কোচ মামুন বলেন, 'আমি ছেলেদের মধ্যে কিছু কিছু জিনিস লক্ষ্য করেছি। প্রথমত ছেলেরা খুব নার্ভাস ছিল। এমনটার কারণ হলো, সবার প্রত্যাশা ছিল বাংলাদেশ জিতবে। পাশাপাশি বিশ্বকাপের টার্গেটও ছিল তাদের মাথায়। তবে শেষ পর্যন্ত আমরা ভালো খেলতে পেরেছি এবং এই জয়টা আমাদের দরকার ছিল।'

এই প্রতিযোগিতায় ২০১৫ সালে দুইবার ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার পুল পর্বের দেখায় জমজমাট লড়াইয়ের পর ৫-৪ গোলে জিতেছিল বাংলাদেশের যুবারা। পরে স্থান নির্ধারণী ম্যাচেও তারা শুট আউটে জিতেছিল ৩-২ ব্যবধানে।

এম/

আরো পড়ুন: চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালে চেন্নাই

জুনিয়র এশিয়া কাপ হকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250