বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

আমার অনেক ভয় লাগতেসে: মাহি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

এক সময়ের ঢাকাই ছবির শীর্ষ নায়িকা মাহিয়া মাহি রাজনীতিতে ব্যাপক সরব। আওয়ামী লীগের রাজনীতিতে সময় দিচ্ছেন এই তারকা অভিনেত্রী।

গত রাতে (২৮ অক্টোবর) নায়িকা মাহিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘আমার অনেক ভয় লাগতেসে কেনো’। কিন্তু তার কেনো ভয় লাগছে তা লেখেননি।

আরো পড়ুন: বারবার একই চরিত্র করতে মজা লাগে না : বাপ্পারাজ

এর আগে মাহি তার ফেসবুকে গতকালের পুলিশ নির্যাতনের একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন : ‘আল্লহগো’।

ধারণা করা হচ্ছে, বিএনপি কর্মীদের হাতে পুলিশ সদস্যকে নির্মমভাবে পেটানো ও পরিশেষে তার মৃত্যু নিয়েই হয়তো মাহির এই পোস্ট।

এদিকে বর্তমানে বেশ কিছু ছবির কাজ আসছে তার হাতে। মাহি বলেন, ‘বেশ কিছু চিত্রনাট্য হাতে এসেছে। তবে গল্পগুলো হালকা মনে হয়েছে। যেহেতু আমি এখন আর সারা বছর টানা সিনেমা করব না, তাই বছরে দু’তিনটি মনে রাখার মতো কাজ করতে চাই।

ওটিটির গল্প অনেক সময় বেশ সাহসী হয়। সে রকম গল্পের বেশ কয়েকটি কাজ এসেছিল। যেহেতু আমি এখন রাজনীতির সঙ্গে জড়িয়েছি। আগে থেকেই আমার স্বামী রাজনীতিতে জড়িত। ইমেজের কথা ভেবে কাজগুলো চূড়ান্ত করিনি।’

এসি/



মাহি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250