শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

যুদ্ধবিরতির দাবি

গাজায় যুদ্ধবিরতি : আবারো নিরাপত্তা পরিষদে প্রস্তাব সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা উপত্যকায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পর নিরাপত্তা পরিষদে আবারো প্রস্তাব এনেছে পরিষদের অন্যতম অস্থায়ী সদস্য সৌদি আরব। ১৭ই ডিসেম্বর (রোববার) প্রস্তাবটি এনেছে দেশটি।

প্রস্তাবে বলা হয়েছে, ‘গাজা উপত্যকায় মানবিক সহায়তা সামগ্রী পৌঁছানোর জন্য জরুরীভিত্তিতে একটি টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।’ নিরাপত্তা পরিষদে ইতোমধ্যে প্রস্তাবটি গৃহীত হয়েছে। সোমবার (১৮ই ডিসেম্বর) সেটির ওপর সদস্যরাষ্ট্রগুলোর ভোট হবে।

আরো পড়ুন: অভিবাসী নিয়ে নেতিবাচক মন্তব্য, তোপের মুখে ট্রাম্প

গাজায় হামাস-আইডিএফের তীব্র সংঘাতের মধ্যেই গত ৯ই ডিসেম্বর উপত্যকায় ফের যুদ্ধবিরতি চেয়ে নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো প্রস্তাব তোলে সৌদি আরব। তবে পরিষদের অন্যতম স্থায়ী সদস্য আমেরিকার আপত্তির (ভেটো) কারণে তা বাতিল হয়ে যায়। নিরাপত্তা পরিষদে দেশটির প্রস্তাব বাতিল হওয়ার কয়েক দিন পর, ১২ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে একই প্রস্তাব উত্থাপন করা হয় এবং সাধারণ পরিষদের ১৯১টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৫৩টিই সেটির পক্ষে ভোট দেয়।

মূলত সাধারণ পরিষদের ভোটের ফলাফলকে আমলে নিয়েই দ্বিতীয়বার এ পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যেরে এই দেশ।  

সূত্র: রয়টার্স

এইচআ/ আই.কে.জে/

সৌদি আরব যুদ্ধবিরতি নিরাপত্তা পরিষদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250