বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশনের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

সরকার নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল মালিকদের সংগঠন ‘ওনাব’-এর নির্বাচনে ইপিবিডি ডটকমের সম্পাদক মোল্লাহ এম আমজাদ হোসেন সভাপতি এবং এবিনিউজ২৪বিডি ডটকমের সম্পাদক শাহীন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

শনিবার (৭ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৩৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে মোল্লাহ আমজাদ পেয়েছেন ২৭ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। একটি ভোট বাতিল হয়। সাধারণ সম্পাদক পদে শাহীন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 


মোল্লাহ এম আমজাদ হোসেন, সভাপতি এবং শাহীন চৌধুরী, সাধারণ সম্পাদক

নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি লতিফুল বারী হামিম ও সৌমিত্র দেব। যুগ্ম  সম্পাদক মো. সিদ্দিকুর রহমান ও মো. আশরাফুল কবির এবং কোষাধ্যক্ষ মো. মোস্তাকিম সরকার। নির্বাচিত নির্বাহী পরিষদ সদস্যরা হলেন- নজরুল ইসলাম মিঠু, তৌহিদুল ইসলাম মিন্টু, রফিকুল বাসার, অধ্যাপক অপু উকিল, হামিদ মো. জসিম, অয়ন আহমেদ, মহসিন হোসেন এবং সুখবর ডটকমের সম্পাদক ও প্রকাশক খোকন কুমার রায়।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, সিনিয়র সাংবাদিক ইউএনবি’র ফরিদ হোসেন, গ্লোবাল টিভির সৈয়দ ইশতিয়াক রেজা এবং জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য জুলহাস আলম। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।  

এসকে/ আই.কে.জে

সাধারণ সম্পাদক সভাপতি সরকার নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250