রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: রাশিয়ার ঋণ পরিশোধের অনুমোদন বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১২ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য চীনের মুদ্রা ইউয়ানে রাশিয়ার ঋণ পরিশোধে ৩১৮ মিলিয়ন মার্কিন ডলারের অনুমোদন দিয়েছে। খবর ইউএনবি।

চীনা ব্যাংক অ্যাকাউন্টে ইউয়ানে রাশিয়ার ঋণ পরিশোধ করা হবে । অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং রাশিয়ান কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ইউরোপীয় বিষয়ক প্রধান উত্তম কুমার কর্মকার বলেন, গত বৃহস্পতিবার ইআরডির বৈঠকে ঋণ পরিশোধে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঋণ পরিশোধে চীনা মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হলেও এখনো লেনদেন সম্পন্ন হয়নি। অর্থপ্রদানের বিষয়টি স্পষ্ট করা এবং সমাধান করা দরকার।

বিষয়টির কূটনৈতিক সংবেদনশীলতার কথা উল্লেখ করে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঢাকার এই সিদ্ধান্ত মার্কিন ডলারে নিষেধাজ্ঞা-বিধ্বস্ত রাশিয়াকে অর্থ পরিশোধে উদ্ভূত সমস্যার সমাধান করবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছর ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন বা বিশ্বের অন্যতম অর্থপ্রদান ব্যবস্থা সুইফট থেকে বাদ দিয়েছে।

অন্যদিকে, রাশিয়ার ঋণে বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। কিন্তু রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় মার্কিন ডলারে ঋণ পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

এম/

আরো পড়ুন:

পদ্মা সেতুতে বাইক চালাতে মানতে হবে যেসব নিয়ম
 

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়া ঋণ .বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250