শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা *** নরওয়ের উন্নয়ন সংস্থার অর্থ আত্মসাতের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে *** ভারত কি পারবে উত্তর-পূর্বাঞ্চলে নতুন খ্রিষ্টান রাষ্ট্র গঠন ঠেকাতে? *** তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলে কি বড় সংকট দেখা দেবে?

৮১ বছর বয়সে ৮০ দিনে বিশ্বভ্রমণ দুই বান্ধবীর

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত।

অ্যাডভেঞ্চারের কোনো বয়স নেই—এমনকি তা ৮১ বছর বয়স হলেও। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ৮১ বছর বয়সী দুই বান্ধবী ৮০ দিনে বিশ্বভ্রমণ করে যেন এ কথাটাই প্রমাণ করে দেখালেন! দুই বান্ধবী হচ্ছেন এলি হাম্বি ও স্যান্ডি হ্যাজেলিপ। প্রথমজন ডকুমেন্টারি ফটোগ্রাফার ও দ্বিতীয়জন চিকিৎসক এবং লেকচারার। তারা দুজনে ঘুরে বেড়িয়েছেন ইন্দোনেশিয়ার বালি সমুদ্রসৈকত থেকে মিশরের মরুভূমি।

ভ্রমণের বিষয় নথিভুক্ত করার জন্য এই দুই বান্ধবী ব্লগ লিখতেন। এ ব্লগের তথ্যানুযায়ী, তাদের দুঃসাহসিক যাত্রা শুরু হয়েছিল এ বছরের ১১ জানুয়ারি। তারা প্রথম যে জায়গায় গিয়েছেন, সে জায়গা স্বাভাবিকভাবে ভ্রমণ পোকারাও এড়িয়ে যান। জায়গাটি হলো অ্যান্টার্কটিকা। এরপর তারা ঘুরে বেড়িয়েছেন সাত মহাদেশের ১৮ দেশ।

এর আগে ৮০ বছর বয়সে ২০২২ সালে তারা এ অ্যাডভেঞ্চারে বের হওয়ার পরিকল্পনা করেন; কিন্তু সে সময় করোনা মহামারির কারণে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।

এমএইচডি/ আই. কে. জে/

আরো পড়ুন:

মানুষ কীসে সুখী হয়, জানালো গবেষণা

বিশ্বভ্রমণ দুই বান্ধবী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250