রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

৭ ঘণ্টার কম ঘুমালে যা হয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সুস্থ থাকতে ঘুমের বিকল্প নেই। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দিনে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানো উচিত, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এর কম ঘুমালে শরীরে বাসা বাঁধতে পারে নানা ধরনের রোগ। বর্তমান কর্মব্যস্ত বিশ্বে কম ঘুমানো লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েই চলেছে। এজন্য সচেতন হওয়া জরুরি।

ঘুমের সময় আমাদের কোষ এবং পেশী পুনর্নির্মিত হয়। যা আমাদের মস্তিষ্ককে শক্তিশালী করে। সজাগ ও মনোযোগী থাকার জন্য এর বিকল্প নেই। পর্যাপ্ত ঘুম হলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। এর অন্যথা হলে শরীরে ঘটে নানা সমস্যা। চলুন জেনে নেওয়া যাক ৭ ঘণ্টার কম ঘুমালে শরীরের কী ক্ষতি হয়-

১. ৭ ঘণ্টার কম ঘুমালে শরীর ঘুমের চক্রের মধ্য দিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় পায় না। যে কারণে সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেরই ক্লান্তি বোধ হয়। এর ফলে সব ধরনের কাজে মনোযোগ অনেকটাই কমে যায়। ফলে চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কমে আসে। তাই প্রতিদিন ৭ ঘণ্টা ঘুমানোর অভ্যাস করতে হবে।

আরো পড়ুন : অন্যের কল্যাণ সাধনের মধ্য দিয়ে সুস্থ ও সুখী জীবন

২. ঘুম কম হলে তা হতে পারে ওজন বৃদ্ধির কারণও। কম ঘুমের কারণে ঘেরলিন ও লেপটিন নামক দুটি হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তখন শরীরে ঘেরলিন হরমোনের মাত্রা বেড়ে যায়, যা মানুষকে ক্ষুধার্ত করে তোলে। তখন উচ্চ ক্যালোরি এবং চিনিযুক্ত খাবার খাওয়ার ইচ্ছা তৈরি হয়। বিশেষ করে বেশি রাত জেগে থাকলে এই সমস্যা বেশি হয়। এর ফলে বাড়তে থাকে ওজনও।

৩. ঘুম কম হলে শরীর নিজেকে সারানোর জন্য পর্যাপ্ত সময় পায় না। এ কারণে শরীরের দূষিত পদার্থ পরিষ্কার হয় না এবং বেড়ে যায় উচ্চ রক্তচাপের ঝুঁকিও। এর ফলে বৃদ্ধি পায় হার্ট অ্যাটাকের আশঙ্কাও। তাই বুঝতেই পারছেন, প্রতিদিন অন্তত ৭ ঘণ্টা ঘুম কতটা জরুরি!

৪. আমাদের মানসিক অবস্থার ওপর সরাসরি প্রভাব ফেলে ঘুমের স্বল্পতা। কারণ আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক নতুন করে শক্তি সংগ্রহ করে। কিন্তু পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে মন সতেজ হতে পারে না। এর ফলে দেখা দেয় অবসাদ। সেইসঙ্গে দেখা দিতে পারে স্মৃতিশক্তি সংক্রান্ত সমস্যাও।

এস/  আই.কে.জে/

ঘুম স্বাস্থ্য পরামর্শ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250