মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি *** ‘লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস’ *** আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী *** বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, লালবাগের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে: ডিবি *** নির্মূলের লক্ষ্যের বছরেই হামের প্রাদুর্ভাব *** সরকারি দলের সংসদীয় সভা বিকেলে *** অসংক্রামক রোগে মৃত্যু বেশি, থেমে নেই সংক্রামক রোগও *** দেশে হঠাৎ কেন হামের প্রাদুর্ভাব *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে যাচ্ছেন আজ *** ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে

হুমকির মুখে পিছপা হবে না তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

কর্তৃত্ববাদী হুমকির মুখে তাইওয়ান পিছপা হবে না বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। চীনের হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সমর্থকদের উদ্দেশে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, তাইওয়ান নিরাপদ থাকলে বিশ্ব নিরাপদ, তাইওয়ান প্রণালি শান্তিপূর্ণ থাকলে বিশ্ব শান্তিপূর্ণ থাকবে।

রবিবার (১৩ আগস্ট) নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশ্যে লাই আরো বলেন, ‘আমরা সঠিক পথেই আছি। কর্তৃত্ববাদের ক্রমবর্ধমান হুমকির কারণে ভয় পাবেন না, পিছপা হবেন না। তাইওয়ানকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে আমাদের অবশ্যই সাহসী ও শক্তিশালী হতে হবে।’

লাই মূলত প্যারাগুয়ে সফরের উদ্দেশ্যে বেরিয়েছেন। তিনি দেশটির নতুন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। প্যারাগুয়েতে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাত্রাবিরতি করছেন লাই। আবার প্যারাগুয়ে থেকে ফেরার পথেও তাঁর যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতির কথা রয়েছে।

এদিকে লাইয়ের যুক্তরাষ্ট্র সফরের নিন্দা জানিয়েছে চীন। তারা লাইকে একজন ঝামেলা সৃষ্টিকারী বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করেছে। গতকাল চীনের পক্ষ থেকে বলা হয়েছে, লাইয়ের এই সফরের সমুচিত জবাব দেবে বেইজিং।

এম.এস.এইচ/

চীন তাইওয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250