সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

সৌরভের বায়োপিকের পরিচালকের নাম জানা গেল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আবশেষে সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের দায়িত্ব পাচ্ছেন বিক্রমাদিত্য মোতওয়ানে নামের বলিউডের এক পরিচালক। যিনি এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’, ‘ভবেশ যোশি সুপারহিরো’র মতো একাধিক সিনেমায় পরিচালক হিসেবে নিজের দক্ষতার ছাপ রেখেছেন।

গতবছর জুবিলি ওয়েব সিরিজের সুবাদেও শোরগোল ফেলে দিয়েছিলেন। সেই পরিচালক যদি ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিকের দায়িত্ব নেন, তাহলে যে দারুণ একটা প্রজেক্ট আসতে চলেছে, তা বলাই বাহুল্য।

বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু কোনো ক্রিকেট তারকা নয়, সৌরভ একটা আবেগের নাম। ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, শুধু ২২ গজে নয়, মাঠের বাইরেও হিট দাদাগিরি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই বর্ণময় জীবনই উঠে আসবে বড়পর্দায়। লাভ রঞ্জন ফিল্মসের আওতায় তৈরি হবে এ ক্রিকেটারের বায়োপিক।

সৌরভের বায়োপিকে লিড রোল কে করবেন ? শুরুতে রণবীর কাপুরের নাম শোনা গিয়েছিল, পরে জানা যায় রণবীরকে বোল্ড আউট করে এগিয়ে গিয়েছেন আয়ুষ্মান। সৌরভের মতোই বাঁ হাতি ব্যাটসম্যান আয়ুষ্মান, এটাই তার পক্ষে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট।

আরো পড়ুন: এবার গণমাধ্যমের একহাত নিলেন স্বস্তিকা মুখার্জি

২০২১ সালের ৭ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নিজের বায়োপিকের ঘোষণা সেরেছিলেন সৌরভ। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছিলেন, ক্রিকেট আমার জীবনের সবকিছু। এটা আমাকে আত্মবিশ্বাস ও শক্তি দিয়েছে মাথা তুলে চলার। একটা জার্নি যা সারা জীবন উপভোগ করব।

রোমাঞ্চিত বোধ করছি এটা জানাতে যে লাভ ফিল্মস আমার এই জার্নি নিয়ে বায়োপিক বানাতে চলেছে এবং তা ফুটে উঠবে বড় পর্দায়।

সৌরভের জীবনের নানান অজানা কাহিনী ফ্রেমবন্দি হবে এ বায়োপিকে। সৌরভের ‘দাদা’ হয়ে ওঠবার পেছনের গল্প বলবে এই ছবি। তার জীবনের ওঠাপড়া, ক্রিকেটার থেকে সফল ক্যাপ্টেন হয়ে ওঠা সবই উঠে আসবে পর্দায়।

এসি/ আই.কে.জে/

সৌরভ বায়োপিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250