সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

শীতের মাসগুলোতে ব্যথা কমাতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

অনেকেরই শীতের মাসগুলোতে শরীরে দীর্ঘস্থায়ী ব্যথার তীব্রতা বাড়ে। ঠাণ্ডা আবহাওয়া হাড়ের মধ্যে প্রবেশ করে অস্থিসন্ধিগুলো শক্ত করে। এর ফলে আর্থ্রাইটিস, ফাইব্রোমায়ালজিয়া এবং অন্যান্য দীর্ঘস্থায়ী ব্যথার সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। শীতের মাসগুলোতে ব্যথা কমাতে কয়েকটি পদ্ধতি অনুসরণ করুন। যেমন-

উষ্ণ থাকুন

শীতকালে দীর্ঘস্থায়ী ব্যথা কমানোর জন্য উষ্ণ থাকার ব্যাপারে গুরুত্ব দিন। শীত পোশাক, স্কার্ফ, গ্লাভস এবং টুপি শরীরের তাপ ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি পেশি এবং অস্থিসন্ধিগুলো শক্ত হতে বাধা দেয়। শরীরের যেসব স্থানে বেশি ব্যথা অনুভব করেন সেসব স্থান উষ্ণ রাখতে গরম কাপড় এবং প্রয়োজনে কম্বল ব্যবহার করুন। 

হাইড্রেশন এবং পুষ্টি

ঠাণ্ডা আবহাওয়ায় সহজেই ডিহাইড্রেশন হতে পারে, যা ব্যথার উপসর্গ আরও বাড়িয়ে দিতে পারে। ভেষজ চা এবং স্যুপের মতো উষ্ণ তরল পর্যাপ্ত পরিমাণে পান করলে হাইড্রেটেড থাকতে পারবেন। পাশাপাশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য সমৃদ্ধ খাবার-যেমন ফ্যাটি মাছ, বাদাম, রঙিন ফল ও শাকসবজি ব্যথা কমাতে অবদান রাখতে পারে।

আরো পড়ুন : দাঁতে ব্যথা-যন্ত্রণা? ভরসা রাখুন এই তিন পাতায়

হিট প্যাড

ব্যথা কমাতে শরীরের ব্যথাযুক্ত স্থানে হিটিং প্যাড ব্যবহার করুন। শীতে ব্যথা কমাতে নিয়মিত হালকা গরম পানিতে গোসল করুন। এটি শরীরে রক্ত সঞ্চালন উন্নত করতে, মাংসপেশির শক্তভাব কমাতে এবং ব্যথা উপশম করতে সাহায্য করে। 

মৃদু ব্যায়াম এবং স্ট্রেচিং

দৈনন্দিন রুটিনে মৃদু ব্যায়াম এবং স্ট্রেচিং অন্তর্ভুক্ত করুন। এই অভ্যাস অস্থিসন্ধি এবং পেশি নমনীয় রাখতে সাহায্য করে। হাঁটা, সাঁতার বা যোগব্যায়ামের মতো কর্মকাণ্ড শরীরে অতিরিক্ত চাপ না দিয়ে দীর্ঘস্থায়ী ব্যথা কমানোর ক্ষেত্রে উপকারী হতে পারে। তবে কোন ব্যথার জন্য কোন ধরনের ব্যায়াম করবেন সে ব্যাপারে থেরাপিস্টের সাহায্য নেয়া ভালো। 

পর্যাপ্ত ঘুম

দীর্ঘস্থায়ী ব্যথা কমানোর জন্য পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যান এবং আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করুন। শরীরের সংবেদনশীল স্থানে চাপ কমাতে সহায়ক বালিশ বা কুশন ব্যবহার করতে পারেন।

সূত্র: ইন্ডিয়া টিভি

এস/ আই.কে.জে/

শীত মাসগুলো ব্যথা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250