সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান ও ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩

#

প্রতীকী ছবি

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। রোববার (২৮ মে) সকালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বেশ কিছু অঞ্চল। এছাড়া কম্পন অনুভূত হয়েছে ভারতের রাজধানী দিল্লিসহ বেশ কয়েকটি অঞ্চলে।

রোববার সকালে পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে আঘাত হানা ভুমিকম্পের জেরে পাকিস্তানের বেশ কিছু অংশ কেঁপে ওঠে। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) তথ্য অনুসারে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ এবং এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল।

এক বিবৃতিতে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর বলেছে, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে ভূমিকম্পটি ঘটে এবং এটি ভূপৃষ্ঠ থেকে ২২৩ কিলোমিটার গভীরে আঘাত হানে।

দ্য ডন বলছে, খাইবার পাখতুনখাওয়ার কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে। ডননিউজটিভি জানিয়েছে, রাজধানী ইসলামাবাদ এবং পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতেও কম্পন অনুভূত হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, প্রদেশের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশ্বজুড়ে ভূমিকম্পের কার্যকলাপের ওপর নজর রাখা মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলেছে, আফগানিস্তানের জুর্মের ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আরও জানিয়েছে, রোববার সকালের এই ভূমিকম্পে আফগানিস্তান এবং রাজধানী নয়াদিল্লিসহ ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। সংস্থাটি আরও বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগান শহর জুর্মের ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে।

এর আগে গত মার্চ মাসে পাকিস্তানের বিভিন্ন অংশে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে দুইজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছিলেন।

এদিকে পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পের পর ভারতের রাজধানী দিল্লিসহ পার্শ্ববর্তী এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনও আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, রোববার সকালে ভারতের স্থানীয় সময় সকাল ১১টা ২৩ মিনিটে এই ভূমিকম্প হয় এবং কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। রাজধানী দিল্লির পাশাপাশি চণ্ডীগড়সহ পাঞ্জাব ও হরিয়ানার অনেক জায়গায়ও কম্পন অনুভূত হয়েছে।

আরো পড়ুন: তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে চলছে চূড়ান্ত ভোটগ্রহণ

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, রোববার সকালে আফগানিস্তানের ফয়জাবাদের কাছে ৫.২ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের ফয়জাবাদ থেকে ৭৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং তা ভূপৃষ্ঠ থেকে ২২০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

এম/

 

ভূমিকম্প পাকিস্তান ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250