সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

যেসব কৌশলে যৌবন ধরে রাখেন কোরিয়ানরা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৩

#

ছবি: সুখবর ডটকম

শরীরের বয়স প্রতিদিন বাড়তে থাকে। এটি বায়োলজিক্যাল নিয়ম। তবে এর প্রভাব একেক জনের ক্ষেত্রে একেক রকম। কেউ অল্প বয়সেই বুড়িয়ে যান। আবার কেউবা ৫০ পেরুলেও থাকেন সতেজ। তবে কোরিয়ানদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তারা সব বয়সেই যৌবন ধরে রাখেন। আর তাই কোরিয়ানদের সৌন্দর্যের রহস্য নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই।

কীভাবে ত্বকের যত্ন নেন কোরিয়ানরা? তাদের ‘পোর্সিলিন স্কিন’ পাওয়ার উপায় কী? এই কাজটির জন্য তারা ৭টি কৌশল অবলম্বন করেন। আপনিও কি কোরিয়ানদের মতো যৌবন ধরে রাখতে চান? তবে চলুন এই টিপসগুলো জেনে নিই-

নিয়মিত ত্বকের যত্ন 

প্রতিদিন, নিয়ম করে ত্বকের যত্নের জন্য কিছু সময় রাখতে হবে। এর মধ্যে রয়েছে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং তো আছেই। পাশাপাশি নিয়মিত ত্বকের প্রকৃতি অনুযায়ী মাস্ক ব্যবহার করতে হবে। রাতে ঘুমানোর আগে ত্বকের জন্য ১৫ মিনিট বরাদ্দ রাখতে হবে। সপ্তাহে ১-২ দিন করতে হবে স্ক্রাবিং।

প্রচুর পানি পান 

১০ দিন নিয়ম করে পর্যাপ্ত পরিমাণে পানি পান করে দেখুন। নিজেই ত্বকে পার্থক্য টের পাবেন। আসলে যতই ময়েশ্চারাইজার মাখুন, শরীর ডিহাইড্রেটেড হলে, তাতে কাজ হবে না। সুন্দর ত্বক পেতে দেহের পানির ভারসাম্য বজায় রাখতে হবে।

নিয়মিত শরীরচর্চা

কোরিয়ানরা বেশিরভাগই ফিট থাকতে পছন্দ করেন। নিয়মিত কার্ডিও, ওয়েট ট্রেনিং ইত্যাদি করেন তারা। ব্যায়াম যে শরীর ভালো রাখে তা নয়। ত্বকের জন্যও দুর্দান্ত এটি। নিয়মিত ব্যায়াম করলে দেহে রক্তের প্রবাহ বৃদ্ধি পায়। ফলে ত্বক আরও সুন্দর দেখায়।

মেকআপ করার নিয়ম 

কোরিয়ানরা হালকা প্রাইমারের ভক্ত। মেকআপ করলেও ত্বকের আসল রঙটাই তুলে ধরতে চান তারা। লাইট ফাউন্ডেশন ব্যবহার করেন। অতিরিক্ত হাইলাইট এড়িয়ে চলেন। ডে লুকের জন্য লিপস্টিকে রাখেন ন্যুড বা প্যাস্টেল শেড।

ভালো মানের প্রসাধনী

এমন কোনও পণ্য ত্বকের ব্যবহার করা উচিত নয়, যেটি সম্পর্কে ভালো করে জানা নেই। প্রসাধনী ভালো কি না, সেটি দেখেই কিনুন। এই নিয়ে একটুও আপোস করা চলবে না। কোরিয়ানরা ভালো মানের প্রসাধনী ব্যবহার করেন।

আরো পড়ুন: গরমে নিমন্ত্রণ রক্ষায় আরামদায়ক ফ্যাশন

বিশেষ কিছু জিনিস

কোরিয়ান বিউটি ভ্লগারদের প্রায়শই কিছু পণ্য ব্যবহার করতে দেখা যায়। এর মধ্যে রয়েছে ভিটামিন সি সিরাম, ত্বকের ধরন অনুযায়ী মাস্ক, পিম্পেল প্যাচ, ভালো মানের টোনার, স্ক্রাব।

খাওয়াদাওয়ায় নজর

কোরিয়ান সুন্দর ত্বকের আরও একটি কারণ হলো, তাদের খাদ্যাভ্যাস। বিভিন্ন ধরের সবজি থাকে তাদের ডায়েটে। ফলে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টের অভাব হয় না। ত্বকও উজ্জ্বল হয়।

এম এইচ ডি/ আইকেজে 

ত্বকের যত্ন টিপস রূপচর্চা মেকআপ কোরিয়ান সেক্সি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250