সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

জেনে নিন মেজবানি গোশত রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

গোশত রান্নায় মেজবানি স্বাদ যোগ হলে তা সত্যিই অপূর্ব হয়ে ওঠে। উৎসবের রান্নায় রাখতে পারেন মেজবানি গোশত। এটি তৈরি করা বেশ সহজ। মাংসের সঙ্গে বিভিন্ন মসলার সহযোগে খুব কম ঝামেলায় রান্না করতে পারবেন মেজবানি গোশত। ঈদের দিনের রান্নার তালিকায় রাখতে পারেন সুস্বাদু এই পদ। চলুন জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে-
  • গরুর মাংস- ১ কেজি
  • বড় পেঁয়াজ - ২টি
  • রসুন- ২টি
  • আদা- ১ টুকরা
  • টমেটো কুচি- ২টি
  • কাঁচা মরিচ - ৭-৮টি
  • ধনেপাতা কুচি- ২ মুঠো
  • সয়াবিন তেল- ১০ টেবিল চামচ
  • সরিষার তেল- ১০ টেবিল চামচ
  • লাল মরিচের গুঁড়া- ৩ চা চামচ
  • জিরা গুঁড়া- আধা চা চামচ
  • ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
  • হলুদ- ১/২ চা চামচ
  • এলাচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ- ২টি করে
  • পানি- ১ লিটার
  • লবণ- ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন-

তেলে পেঁয়াজ, রসুন ভেজে সব উপকরণ একত্রে কষিয়ে পানি দিয়ে মাংস বসিয়ে দিন। ঢাকনা দিয়ে মৃদু আঁচে সেদ্ধ করুন। মাঝে মাঝে নেড়ে দিন। ঝোল শুকিয়ে মাখামাখা ও মাংস নরম হয়ে এলে নামিয়ে নিন। এবার পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মেজবানি গোশত।

আরো পড়ুন: মাটন ঘি রোস্ট

এম এইচ ডি/ আইকেজে/

মেজবানির গোশত রেসিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250